চিকেন টিক্কা মশলা (সম্পূর্ণ তেলবিহীন)

#চিকেন রেসিপি
চিকেন টিক্কা মশলা ,চিকেনের একটি অতি জনপ্রিয় পদ। স্বাস্থ্য সচেতন মানুষের কাছে এই পদটি সত্যিই আকর্ষণীয়, এই রান্নার স্বাদ এতোই অতুলনীয় যে না বলে দিলে বোঝাই যায় না এটি সম্পূর্ণ তেলবিহীন রান্না।
চিকেন টিক্কা মশলা (সম্পূর্ণ তেলবিহীন)
#চিকেন রেসিপি
চিকেন টিক্কা মশলা ,চিকেনের একটি অতি জনপ্রিয় পদ। স্বাস্থ্য সচেতন মানুষের কাছে এই পদটি সত্যিই আকর্ষণীয়, এই রান্নার স্বাদ এতোই অতুলনীয় যে না বলে দিলে বোঝাই যায় না এটি সম্পূর্ণ তেলবিহীন রান্না।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে চিকেনের লেগ পিসগুলো পরিস্কার করে, মুছে শুকনো করে নিতে হবে,একটি বাটিতে ম্যারিনেট করার সমস্ত উপকরন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে,এবার তাতে চিকেনের পিসগলো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ৩ ঘন্টা মতো ফ্রিজে রেখে দিতে হবে।
- 2
নির্দিষ্ট সময় পর অর্থাৎ ৩ ঘন্টা পর, নন্ স্টিক প্যান ভালো করে গরম করে,মধ্যম আঁচে ম্যারিনেট করা চিকেনের পিসগলো ঢাকা দিয়ে গ্ৰিল বা সেঁকে নিতে হবে,মাঝে মাঝে ঢাকা খুলে পিসগুলো ঘুরিয়ে দিতে হবে(নন্ স্টক প্যানের জন্য খুব সহজেই গ্ৰিল হয়ে যাবে)
- 3
এবার গ্ৰেভী তৈরি করতে হবে;আলাদা একটি প্যানে পিয়াঁজের টুকরো, টমেটোর টুকরো, আদার টুকরো, রসুন, কাজুবাদাম,লবঙ্গ,ছোট এলাচ,দারুচিনি, তেজপাতা, নুন,দই দিয়ে এবং এক কাপ মতো জল তার মধ্যে মিশিয়ে,ঢাকা দিয়ে,রান্না করতে হবে ৮-৯ মিনিট মধ্যম আঁচে।
- 4
এবার নির্দিষ্ট সময় পর আঁচ বন্ধ করে,ঠান্ডা করে,গোটা মশলাগুলো(তেজপাতা, লবঙ্গ,ছোট এলাচ,দারুচিনি) ফেলে দিয়ে, মিক্সিতে বেটে একটা মশৃন মিশ্রন তৈরি করতে হবে।
- 5
এবার একই প্যানে মিশ্রনটি ঢেলে; হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কাগুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাঁচালঙ্কা দিয়ে,তার সাথে অর্ধেক কাপ মতো জল মিশিয়ে ঢাকা দিয়ে আবার ৫-৬ মিনিট মতো রান্না করতে হবে।
- 6
এরপর আগে থেকে গ্ৰিল করে রাখা চিকেনের লেগ পিসগলো,কসুরি মেথি দিয়ে আরও ১-২ মিনিট ফুটিয়ে নিতে হবে।
- 7
শেষে ক্রীম আর ধনেপাতা কুচি ছড়িয়ে, সুন্দর করে সাজিয়ে গরম গরম পোলাও, বিরিয়ানি বা বাসমতি চালের ভাতের সাথে পরিবেশন করুন।
Similar Recipes
More Recipes












মন্তব্যগুলি (2)