রিং অনিওন ফ্রাই

#simpleandsizzling
সাধারনত বৃষ্টির দিনে স্ন্যাক্স খেতে সকলেরই ভালো লাগে। এরকমই এক বৃষ্টির দিনে আমি এই রেসিপিটি বাড়িতে বানিয়েছিলাম আর তারপর থেকেই এই স্ন্যাক্স টা আমার বাড়ির এবং আমার বন্ধুদের খুব পছন্দের হয়ে উঠেছে।বাড়ীতে হঠাত্ সন্ধের দিকে একসংগে অনেক অতিথি এসে গেলে এই স্ন্যাক্সটি বানাতেই পারেন। এটি বানাতে খুবই কম উপকরন ও খুবই কম সময় লাগে।

রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমেই পেঁয়াজটিকে গোল গোল করে কেটে নিতে হবে।প্রতিটি কাটার এর মাঝে 1.5 সেমি. ব্যবধান রাখতে হবে।এরপর গোল গুলিকে আলাদা করে নিতে হবে ঠিক যেন এক একটি মালা।
- 2
একটা বড়োপাত্রে বেসন নিয়ে তাতে পরিমানমতো নুন, লঙ্কাগুঁড়ো, হলুদগুঁড়ো, ও ডিম ভেঙে ভালো করে ফেটিয়ে নিন। এরপর যদি মনে হয় সামান্য জল দিতে পারেন তবে মনে রাখবেন মিশ্রনটি কিন্তু খুবই ঘন হবে। এরপর এতে কালোজিরে, ও পোস্তদানা মিশিয়ে দিন।
- 3
কড়াইতে বেশ খানিকটা তেল গরম করে তাতে একেএকে পেঁয়াজের রিং গুলিকে প্রথমে বেসনের মিশ্রনে ও তারপর বিস্কুটের গুঁড়োতে ভালো করে মুড়ে (বেশ কয়েকবার মুড়তে পারলে ভালো হয়) তেলে একটু লালচে করে ভেজে নিলেই রেডি অনিওন রিং ফ্রাই
- 4
এটি খেতে খুবই মুচমুচে হয়। চা বা কফির সাথে খুবই ভালো খেতে লাগে।এছাড়া টমেটো কেচাপ এর সংগেও পরিবেশন করতে পারেন।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি