রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে মুরগির মাংস টা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে অল্প নুন,লাল লঙ্কা গুঁড়ো,টক দই,আদা রসুন বাটা,অল্প বিরিয়ানি মশলা দিয়ে মেখে ১ ঘন্টা রাখতে হবে।
- 2
তারপর বাসমতি চাল টা ভালো করে ২-৩ বার ধুয়ে ২০ মিনিট ভিজিয়ে রাখতে হবে।
- 3
এবার আলু গুলো হলুদ ও অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে পরিমান মতো জল দিয়ে ৭৫% মতো সেদ্ধ করে নিতে হবে।
- 4
ডিম গুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিতে হবে
- 5
এবার একটা হাঁড়িতে যতটা চাল তার দ্বিগুন জল নিয়ে গ্যাস এ বসিয়ে তার মধ্যে ১ ইঞ্চি দারচিনি,অল্প এলাচ,অল্প লবঙ্গ,তারা ফুল,নুন বেশ অনেক টা দিয়ে ফোটাতে হবে।
- 6
জল ফুটতে শুরু করলে চাল টা দিয়ে নেড়ে পাতি লেবুর রস টা দিতে হবে।
- 7
বেশ কিছুক্ষন পর চাল প্রায় ৮০% মতো হয়ে গেলে গ্যাস বন্ধ করে নামিয়ে ফ্যান ঝরিয়ে সাথে সাথে থালায় ঢেলে ঠান্ডা করতে হবে।
- 8
এবার দুধ টা উষ্ণ গরম করে তার মধ্যে জাফরান,হলুদ খাবার রং,গোলাপ জল অল্প,অল্প কেওড়া জল,মিঠা আতর সব দিতে হবে।
- 9
এবার একটা কড়াই গ্যাস এ বসিয়ে গরম হলে তাতে তেল দিয়ে সরু করে কাটা পিঁয়াজ গুলো লাল করে ভেজে বেরেস্তা বানিয়ে নিতে হবে।
- 10
তারপর ওই তেলেই সেদ্ধ আলু গুলো ও ভেজে তুলে নিতে হবে।
- 11
আবার ওই তেলেই আরো একটু তেল ও ঘী দিয়ে বাকি গোটা গরম মশলা গুলো ফোড়ন দিয়ে মুরগির মাংসের টুকরো গুলো একটু এপিঠ ওপিঠ করে ভেজে তুলে নিতে হবে।
- 12
এবার ওই তেলেই বাকি মেরিনেট করা মশলা দিয়ে নেড়ে ভাজা মাংসের টুকরো গুলো ও ভাজা আলু গুলো দিয়ে ভালো করে কোষে আবার অল্প পরিমাণ মতো নুন,কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আরো একটু বিরিয়ানি মশলা,বেরেস্তা সব দিয়ে নেড়ে পরিমান মতো জল দিয়ে ঢাকা দিতে হবে।
- 13
৫-৭ মিনিট পর ঢাকা খুলে মাংস গুলো ৮০% মতো সেদ্ধ হলে গ্যাস বন্ধ করে অল্প গোলাপ জল,কেওড়া জল দিয়ে আবার একটু ঢাকা দিতে হবে।
- 14
এবার শেষে অন্তিম ধাপ এ একটা হাঁড়িতে আগে একটু ঘী মাখিয়ে আগে মাংসের টুকরো,আলু ও শেষে ঝোল টা দিয়ে তার উপর ভাত,বেরেস্তা,অল্প জাফরান গোলা দুধ,অল্প ঘী অল্প বিরিয়ানি মশলা এই ভাবে ৩-৪ টে লেয়ার বানাতে হবে।
- 15
সবার উপরে আরো কিছুটা বেরেস্তা,ঘী,ডিম,জাফরান গোলা দুধ সব দিয়ে হাঁড়ির মুখটা একটা ফয়েল পেপার দিয়ে ভালো করে বন্ধ করে দিতে হবে।
- 16
এবার গ্যাস ধরিয়ে প্রথমে হাঁড়িটা বসাতে হবে ৫ মিনিট এর জন্য জোর আঁচে।তারপর আঁচ একদম কমিয়ে একটা তাওয়ার উপর বসাতে হবে হাঁড়িটা ২০-৩০ মিনিট এর জন্য।
- 17
২০-৩০ মিনিট পর একবার ফয়েল পেপার টা একটু খুলে একটা হাতা দিয়ে দেখতে হবে ঝোল গায়ে লাগছে কিনা যদি না লাগে তবে বিরিয়ানি তৈরি হয়ে গেছে।
- 18
এবার একটা প্লেটে গরম গরম চিকেন এগ বিরিয়ানি পরিবেশন করতে হবে স্যালাড বা রায়তার সাথে।
Similar Recipes
More Recipes








মন্তব্যগুলি