অরেঞ্জ প্যনকেক উইথ চিকেন মশালা
#বাচ্চাদের টিফিন রেসিপি
|
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে একটা পাত্রে ময়দা, ডিম, বেকিং পাউডার, বেকিং সোডা, দুধ অরেঞ্জ জুস নিয়ে ভালো করে মিশিয়ে ১৫ মিনিট রেখে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে|
- 2
এবার একটা ফ্রাই প্যানেতে একটু তেল দিয়ে গরম করে এক হাতা ব্যাটার নিয়ে একটা প্যান কেক তৈরী করতে হবে|ব্যাটার টা পুরো শেষ হওয়া অবধি প্যান কেক গুলো তৈরী করতে হবে|
- 3
এবার অন্য একটা ফ্রাই প্যানে তেল দিয়ে গরম করে তাতে একে একে কুচোনো পেঁয়াজ, আদা রসুন বাটা, লাল লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো, কুচোনো কাঁচা লঙ্কা ও টমেটো দিয়ে ভালো করে কষতে হবে তারপর এতে চিকেন কিমা স্বাদমত নুন ও চিনি দিয়ে ভালো করে কষাতে হবে, এরপর অল্প জল দিয়ে রান্না করতে হবে ভালো করে|
- 4
এরপর এতে গরম মশলা দিয়ে আলাদা জায়গায় নামিয়ে রাখতে হবে|
এবার একটা ডিশ নিয়ে তাতে একটা প্যান কেক নিয়ে তার মাঝখানে চিকেন কিমার পুর দিয়ে রোল করে নিলেই তৈরী হয়ে যাবে এই পদ|
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি