দিয়ে বাসি রুটি, নাস্তা পরিপাটি

#উদ্বৃত্ত খাবার থেকে তৈরী রেসিপি
বাসি রুটির এই মুখরোচক জলখাবারটি আমিষ,নিরামিষ উভয়ই করা যায়।বাড়িতে নুডলস নেই তো কি হয়েছে !বাসি রুটি দিয়ে তৈরী আমার নিজের উদ্ভবিত এই রেসিপি নুডলসের অভাব পুরণ করে দেবে।
দিয়ে বাসি রুটি, নাস্তা পরিপাটি
#উদ্বৃত্ত খাবার থেকে তৈরী রেসিপি
বাসি রুটির এই মুখরোচক জলখাবারটি আমিষ,নিরামিষ উভয়ই করা যায়।বাড়িতে নুডলস নেই তো কি হয়েছে !বাসি রুটি দিয়ে তৈরী আমার নিজের উদ্ভবিত এই রেসিপি নুডলসের অভাব পুরণ করে দেবে।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে রুটি রোল করে নিতে হবে।
- 2
রোল করা রুটি সরু ফালি করে কেটে নিতে হবে।
- 3
গাজর,ক্যাপসিকাম,কাঁচা লঙ্কা,পিঁয়াজ,রসুন,টমেটো কুচিয়ে রাখতে হবে।
- 4
আদা পেষ্ট করে নিতে হবে।
- 5
এবার ওভেনে কড়া চাপিয়ে সাদা তেল দিয়ে পিঁয়াজ,রসুন কুচি দিয়ে ভাজতে হবে।
- 6
এবার সব সব্জি কুচিগুলি কড়াইয়ে দিয়ে নাড়তে হবে।
- 7
আদার পেষ্টটি তারপর কড়াইয়ে দিয়ে, স্বাদ মত নুন ও হলুদ দিয়ে নাড়তে হবে।
- 8
এবার ফালি করা রুটির টুকরোগুলি কড়াইয়ে ঢেলে দিয়ে ক্রমগত নাড়তে হবে।
- 9
আমের সস,টমেটোর সস্,অল্প চিনি ও চিকেনের টুকরো দিয়ে নেড়েচেড়ে নামিয়ে ফেলতে হবে।ব্যাস তৈরী হয়ে গেল বাসি রুটি দিয়ে মজাদার নাস্তা।
Similar Recipes
More Recipes
















মন্তব্যগুলি