সুলভ মাছের হেভি গ্রেভি

#কারি এবং গ্রেভী
সস্তায় সুন্দর রেসিপি করা যায় না এ ধারণা কিন্তু একদম ঠিক নয়।সকল শ্রেণীর মানুষের কথা মাথায় রেখে সস্তা মাছ ও খুব সুলভ উপকরণ দিয়ে এই রেসিপিটি আমি উদ্ভাবন করেছি।
সুলভ মাছের হেভি গ্রেভি
#কারি এবং গ্রেভী
সস্তায় সুন্দর রেসিপি করা যায় না এ ধারণা কিন্তু একদম ঠিক নয়।সকল শ্রেণীর মানুষের কথা মাথায় রেখে সস্তা মাছ ও খুব সুলভ উপকরণ দিয়ে এই রেসিপিটি আমি উদ্ভাবন করেছি।
রান্নার নির্দেশ সমূহ
- 1
কাঁঠাল বীজ একটু থেঁতো করে খোলা ছাড়িয়ে মিক্সিতে পেষ্ট বানাতে হবে।
- 2
সরষে,আদা,রসুনের পেষ্ট বানিয়ে রাখুন ও কাঁচালঙ্কা কুচিয়ে রাখুন।
- 3
ওভেনে কড়া চাপিয়ে অর্ধেক তেল দিয়ে নুন হলুদ মাখিয়ে মাছ ভালভাবে ভাজুন।
- 4
ভাজা মাছ একটি পাত্রে রেখে ঐ কড়াতে বাকি তেল দিয়ে কালোজিরে ফোড়ন দিয়ে কাঁঠাল বীজের পেষ্টটা কড়াইয়ে ঢেলে দিয়ে নাড়ুন।
- 5
এবার কড়াইয়ে সরষের পেষ্ট দিয়ে নাড়ুন।
- 6
জল দিয়ে স্বাদমত নুন ও হলুদ দিন এবং টক দই মেশান।
- 7
একটু ফুটে গ্রেভি ঘন হয়ে এলে ভাজা মাছ কড়াইয়ে দিন ও কাঁচালঙ্কাকুচি দিয়ে দিন।ব্যাস তৈরী হয়ে গেল সুলভ মাছের হেভি গ্রেভি।
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি