ক্যারামেল পুডিং
https://youtu.be/RiHXEXuf3aA
# বিট দ্য হিট #
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে দুধ টা কে ফুটিয়ে ঘন করে নিতে হবে।
- 2
অন্যদিকের অভিনয় ৬ চা চামচ চিনি আর ১ চা-চামচ জল দিয়ে ক্যারামেল তৈরি করে নিতে হবে।
- 3
ক্যারামেল তৈরি হয়ে গেলে সেটা একটা টিফিন বক্সে ঢেলে দিতে হবে।
- 4
ওদিকে দুধ টা ফুটে গেলে ওটাকে ঠান্ডা করতে হবে কিন্তু পুরো ঠান্ডা করলে হবেনা একটা আঙ্গুল লাগানো যাবে সেই অবস্থায় অব্দি রাখতে হবে।
- 5
এবার চারটে ডিম কে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপর ওর মধ্যে ভ্যানিলা এসেন্স টা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 6
এবার ডিমটাকে ভালো করে ছাঁকনিতে করে ছেঁকে নিতে হবে।
- 7
দুধ টা কেউ ছাঁকনিতে ছেঁকে নিতে হবে।
- 8
এবার দুধ আর ডিমের মিশ্রণ ক্যারামেলের টিফিন বক্সের মধ্যে ঢেলে দিতে হবে।
- 9
এবার কড়াইয়ে একটা স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে জল দিয়ে স্ট্যান্ডের উপরে টিফিন বক্সটা বসিয়ে দিতে হবে।
- 10
এবার কম থেকে মাঝারি আঁচে রেখে ৩০থেকে ৩৫ মিনিট এটাকে রান্না করে নিতে হবে ।
- 11
টিফিন বক্সটা ঠান্ডা হলে নামিয়ে নিতে হবে আর এটা তৈরি হয়েছে কিনা দেখার জন্য একটা টুথপিক এর মধ্যে ঢুকাতে হবে যদি সেটা ক্লিন আসে তাহলে বুঝতে হবে যে এটা তৈরি হয়ে গেছে।
- 12
টিফিন বক্স ঠাণ্ডা হলে এটাকে ৬-৭ ঘণ্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে এটা ভালো করে সেট হওয়ার জন্য।
- 13
ফ্রিজ থেকে বার করে এটা কে এটাকে টিফিন বক্স থেকে বার করে প্লেটে পরিবেশন করতে হবে
Made this recipe? Share a Cooksnap!
Let Ruby DE know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি