Arpita Yaggosheni
Arpita Yaggosheni @ArpitaYaggosheni
দেশি মাগুর মাছের নিজস্ব স্বাদ এবং সেই সাথে আদা-গোলমরিচ বাটার সু ঘ্রাণ এক আলাদাই মাত্রা যোগ করে এই রান্নায় । পুজোর কয়েকদিন যে পরিমানে আমরা বাইরের খাবার এবং বিশেষত মশলাদার খাবার খেয়ে থাকি তার পরে এক - দুই দিন এমন পাতলা মাছের ঝোল আমাদের মুখের এক ঘেয়ে স্বাদ কাটাতে যথেষ্ট সাহায্য করবে । পাশাপাশি এই খুসখুসে জ্বর সর্দির আবহাওয়াতেও এমন ঝোল গরম ভাতের সাথে খেলে বিস্বাদ মুখ অথবা গা ম্যাজম্যাজে ভাবকে কিছুটা কাটাতে সাহায্য করবে ।