বুটের ডাল দিয়ে মুরগির মাংস

বুটের ডাল সাধারণত একটি বিশেষ ধরনের ডাল যা বাংলাদেশে খুব জনপ্রিয় এবং এটি মুরগির মাংসের সাথে খুব ভালো মানায়।
বুটের ডাল দিয়ে মুরগির মাংস
বুটের ডাল সাধারণত একটি বিশেষ ধরনের ডাল যা বাংলাদেশে খুব জনপ্রিয় এবং এটি মুরগির মাংসের সাথে খুব ভালো মানায়।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ডালগুলো ভালো করে ধুয়ে ৩-৪ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। এরপর একটি পাত্রে ডাল ও প্রয়োজনীয় পানি দিয়ে সিদ্ধ করে নিন। ডাল যেন নরম হয়ে যায় কিন্তু ভেঙে না যায়।
- 2
গরম মশলা আমি সিদ্ধর মধ্যে দিয়ে দেই।
- 3
অন্য একটি পাত্রে তেল গরম করে পেঁয়াজ ভাজে বাদামী রঙের হতে দিন। এরপর আদা-রসুন বাটা দিয়ে কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভাজুন।
- 4
এবার হলুদ, লঙ্কা গুঁড়া এবং লবণ দিয়ে ভালো করে নাড়ুন।
- 5
ভাজা মশলার সাথে মাংসের টুকরোগুলো দিয়ে দিন। মাংসের রঙ পরিবর্তন হতে না হতেই ১ কপ পানি দিয়ে ঢেকে দিন। মাংস আধা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন।
- 6
মাংস আধা সিদ্ধ হলে, আগে থেকে সিদ্ধ করা ডালগুলো পানিসহ মাংসের সাথে মিশিয়ে দিন।
- 7
মাঝারি আঁচে রান্না করুন যতক্ষণ না মাংস ও ডাল একসাথে মিশে ঘন হয়ে যায়।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি