চিংড়ি ভাপা (Chingri Bhapa recipe in bengali)

#BRR
বাঙালি রান্নার রেসিপি চিংড়ি মাছের ভাপা বাঙালীর খুবই পছন্দের ও বিখ্যাত একটি পদ। এই ভাপা চিংড়ি আর গরম ভাত দুপুরের খাবারের জন্য বানালে ,একদম জমে যাবে।
চিংড়ি ভাপা (Chingri Bhapa recipe in bengali)
#BRR
বাঙালি রান্নার রেসিপি চিংড়ি মাছের ভাপা বাঙালীর খুবই পছন্দের ও বিখ্যাত একটি পদ। এই ভাপা চিংড়ি আর গরম ভাত দুপুরের খাবারের জন্য বানালে ,একদম জমে যাবে।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে চিংড়ি মাছে নুন ও হলুদ মাখিয়ে রাখতে হবে।
একটি মিক্সার জারে, দুই রকম সর্ষে, পোস্ত,নারকোল কোড়া, 2 টো কাঁচা লঙ্কা,ও অল্প জল ও নুন দিয়ে ভাল করে বেটে নিতে হবে। - 2
এবার একটি বাটিতে এই মিশ্রণ, টক দই, নুন ও হলুদ দিয়ে ভাল করে মেখে নিতে হবে।
এর মধ্যেই চিংড়ি মাছ,আন্দাজ মত জল,সর্ষের তেল দিয়ে ভাল করে মেখে নিতে হবে। - 3
একটি টিফিন বক্সে,এই মাখা চিংড়ির মিশ্রণ ঢেলে,ভাল করে মিক্স করে,উপরে চেরা কাঁচা লঙ্কা দিয়ে,ঢাকনা লাগিয়ে নিতে হবে।
- 4
একটি পাত্রে জল গরম করে,ওর উপর একটি স্ট্যান্ড রেখে,তার উপর টিফিন বক্স রেখে,ঢাকা দিয়ে,আঁচ মধ্যম রেখে,ভাপে 15-20 মিনিট রাখতে হবে।
- 5
এরপর ভাপা হয়ে গেলে,ঠাণ্ডা হলে,টিফিন বক্সের ঢাকনা খুলে,গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (7)