আটা নলেন গুড়ের মালপোয়া(Malpua recipe in bengali)

#HR
দোল পূর্ণিমা উপলক্ষে, আটা ও নলেন গুড় দিয়ে মালপোয়া বানালাম।
মালপোয়া সাধারণত ময়দা ও চিনি দিয়েই বানানো হয়ে থাকে,তবে আজ একটু স্বাদ বদলের জন্য, আর স্বাস্থ্যের কথা মাথায় রেখে,আটা ও গুড় দিয়ে এই মালপোয়া বানালাম।

রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথম একটি বাটিতে আটা,সুজি গুড় ও অল্প অল্প করে দুধ ও জল দিয়ে ভাল করে মিশিয়ে নিতে হবে।
কিছুক্ষণ (30 মিনিট) ঢেকে রাখতে হবে। - 2
এবার ওর ভেতর ছোট এলাচের গুঁড়ো,মৌরি ও বেকিং পাউডার দিয়ে ভাল করে মিশিয়ে নিতে হবে।
যদি বেশি ঘন মনে হয়,তাহলে আরও একটু জল দিয়ে মিশিয়ে নিতে হবে।
এই মালপোয়ার মিশ্রণ খুব ঘন আবার খুব বেশি পাতলা হবে না।। - 3
গুড়ের সিরা বানানোর জন্য একটি পাত্রে,গুড় ও জল ভাল করে মিশিয়ে,আঁচে বসিয়ে,মধ্যম আঁচে, এক নাগারে নেড়ে,একটা পাতলা সিরা বানিয়ে নিতে হবে।
- 4
এবার প্যানে তেল অথবা ঘি গরম করে,মধ্যম আঁচে,বানানো মালপোয়ার মিশ্রণ থেকে,এক হাতা করে নিয়ে,তেলে আস্তে করে ঢেলে দিতে হবে।
কিছুক্ষণ পর এক দিক ভাজা হলে,সাবধানে উল্টে দিয়ে,অপর দিক ও হাল্কা লাল করে ভেজে নিতে হবে। - 5
সম্পূর্ণ মিশ্রণ থেকে মালপোয়া বানানো হয়ে গেলে,হাল্কা গরম গুড়ের সিরাতে,এই মালপোয়া গুলো এক-দুই মিনিট রেখে,পরিবেশন করতে হবে।
মালপোয়ার উপর অল্প আলমন্ড ও পেস্তাবাদামের কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করলে আরও সুন্দর লাগবে।
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (5)