
চ্যালেঞ্জটি এখন শেষ হয়ে গেছে
মহাশিবরাত্রির রেসিপি
মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়। মহাশিবরাত্রিতে উপোস করে শিবের পূজা শেষে শিবের মাথায় জল ঢেলে পূণ্যার্থিরা নিরামিষ খাবার খেয়ে উপোস ভঙ্গ করে থাকেন। চলুন এই সপ্তাহে আমরা মহাশিবরাত্রির উপযুক্ত রেসিপি প্রকাশ করি। আপনাদের সুবিধার জন্য কিছু পদের নাম উল্লেখ করা হল ,যেমন সাবুর খিচুড়ি, সাবুর পায়েস,বেলের শরবত,ঠান্ডাই, শ্যামা চালের নিরামিষ খিচুড়ি ইত্যাদি। আপনারা আপনাদের প্রিয় নিরামিষ রেসিপি প্রকাশ করতে পারবেন।
1) মহাশিবরাত্রির উপযুক্ত রেসিপি প্রকাশ করুন।
2)ধাপের ছবি সহ রেসিপি প্রকাশ করুন।








































