তেল কৈ (tel koi recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
সবের প্রথমে মাছ গুলো ভালোভাবে বছে ধুয়ে পরিস্কার করে নুন ও হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে ওর মধ্যে তেল দিয়ে হাত দিয়ে ডলে ডলে মাখিয়ে ঢেকে ১৫ মিনিট রেস্টে রেখে দিতে হবে। ঐ ফাঁকে আদা জিরে টা একসাথে পেস্ট বানিয়ে নিতে হবে.সর্ষে টা বেটে নিতে হবে.কাঁচা লঙ্কা চিরে রাখতে হবে ও টমেটো ধুয়ে কুচিয়ে নিতে হবে
- 2
১৫ মিনিট পরে গ্যাসে কড়াই বসিয়ে তেল ভালো মতো গরম হলে আঁচ একটু কম করে মাছ গুলো বেশ ভাল করে ভেজে তুলে নিয়ে আরোও কিছুটা তেল দিয়ে (যেহেতু তেল কৈ সে কারণে তেল একটু বেশিই দিতে হবে)কালো জিরে আর কাঁচাসলঙ্কা ফোড়ন দিয়ে ফোড়ন ভাজার গন্ধ বেরোলে আদা জিরে পেস্ট ও টমেটো কুচি দিয়ে ভালো করে কষতে হবে,যতক্ষণ পর্যন্ত আদা জিরে কাঁচা গন্ধ টা না যাচ্ছে
- 3
আদা জিরে ও টমেটো কষা হলে সামান্য জল দিয়ে হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এবার সর্ষে বাটা দিয়ে অল্প নাড়াচাড়া করে ওর মধ্যে ১ কাপ গরম জল দিয়ে ঝোল ভালো মতো ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা মাছ দিয়ে মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে দশ মিনিট ফোটাতে হবে, তবে মাঝে একবার মাছ উল্টে দিতে হবে। দশ মিনিট পর ঢাকা খুলে মাছ গুলো উল্টে পাল্টে এপিঠ ওপিঠ করে বেশ গা মাখা হলে নামিয়ে নিলেই রেডি আমার সুন্দর স্বাদের তেল কৈ ।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (9)