ঘরোয়া চিকেন স্প্রিং রোল (chicken spring roll recipe in Bengali)

#কিডস স্পেশাল রেসিপি
ঘরোয়া চিকেন স্প্রিং রোল (chicken spring roll recipe in Bengali)
#কিডস স্পেশাল রেসিপি
রান্নার নির্দেশ সমূহ
- 1
ময়দা টা তেল নুন দিয়ে ভালো করে ময়ান দিয়ে মেখে 10মিনিট রেখেছি। বাকি উপকরণ গুলো সব 1জায়গায় গুছিয়ে রেখেছি।
- 2
করা তে তেল গরম করে পেয়াজ কুচি কেপ্সীকাম কুচি ও কিমা টা দিয়ে নাড়া চারা করার পর আদা রসুন বাটা দিলাম এবং নুন ও গরম মসলা দিয়ে ভালো করে কষিয়ে নামিয়ে রেখেছি ।
- 3
মসলা টা ঠান্ডা হয়ে যাওয়ার পর্যন্ত অপেক্ষা করব।
- 4
এবার ময়দার ডো থেকে ছোটো ছোটো করে গোল্লা নিয়ে বেলে নেবো এবং 1টা সাইড পুর টা লম্বা করে দিয়ে দেবো। এবার যে পাসে পুর টা দিয়েছি সেই দিক থেকে ফোল্ড করতে হবে ।
- 5
রোলের সামনে ও পেছনের দিক টা জল লাগিয়ে ভালো করে মুড়ে দিতে হবে যাতে খুলে পুর টা বেরিয়ে না যায়। একদম শেষে বাকি যে জায়গা টা থাকবে সেখানে জল ব্রাশ করে মুড়ে দিতে হবে যাতে খুলে না যায়।
- 6
এরপর ডোবা তেলে ফ্রাই করে নিলাম ও কাচা পেয়াজ ও সস দিয়ে বাচ্চা কে খেতে দিলাম।
Keywords
Similar Recipes
More Recipes












মন্তব্যগুলি (4)