ফুলুরী র ঝাল, ফিশ বেগম বাহার (আমিষ থালি)।(Amish thali recipe in Bengali)
#প্রিয় লাঞ্চ রেসিপি
থালি তে আছে ভাত, কলমি শাক,মুসুর ডাল, আলু ভাজা, ফুলুরির ঝাল, ফিশ বেগম বাহার, আমের টক, লঙ্কা।
ফুলুরী র ঝাল, ফিশ বেগম বাহার (আমিষ থালি)।(Amish thali recipe in Bengali)
#প্রিয় লাঞ্চ রেসিপি
থালি তে আছে ভাত, কলমি শাক,মুসুর ডাল, আলু ভাজা, ফুলুরির ঝাল, ফিশ বেগম বাহার, আমের টক, লঙ্কা।
রান্নার নির্দেশ সমূহ
- 1
ফুলুড়ির ঝাল - এক একটা ফুলুরী ৪ পিস করে কেটে নিতে হবে। তেলে কাঁচা লঙ্কা ও কালো জিরে ফোড়ন দিয়ে আদা বাটা ও টম্যাটো পেস্ট দিয়ে কষতে হবে।
- 2
আদার কাঁচা গন্ধ চলে গেলে লঙ্কা, হলুদ,নুন ও চিনি কষে নিতে হবে, তেল ছাড়লে সরষে বাটা ও জল দিয়ে দিতে হবে।
- 3
কিছুক্ষণ পর ভালো করে ফুটে উঠলে ফুলুরি দিয়ে দিতে হবে। গ্রেভি একটু ঘনো হলে ধনে পাতা কুচি দিয়ে গ্যাস অফ করে দিতে হবে।
- 4
পাত্রে ঢেলে ওপরে ধনে পাতা কুচি ছড়িয়ে দিতে হবে। ফুলুরি র ঝাল রেডী।
- 5
ফিশ বেগম বাহার - মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে একটু রেখে দিতে হবে। তারপর তেল খুব ভালো করে গরম করে ভেজে তুলে নিতে হবে।
- 6
ওই তেলে পেঁয়াজ ও রসুন বাটা দিয়ে কষতে হবে। পেঁয়াজের রং একটু চেঞ্জ হলে আদা বাটা দিয়ে কষতে হবে ২ মিনিট মতন তারপর টম্যাটো পেস্ট দিয়ে দিতে হবে।
- 7
কিছুক্ষণ কষার পর লাল লঙ্কা, লঙ্কা ও হলুদ গুঁড়ো দিয়ে কষতে হবে। তেল ছাড়লে নুন, চিনি, পোস্ত, ছানা পেস্ট ও কাজু বাটা সব এক সাথে মিশিয়ে দিয়ে দিতে হবে।
- 8
ভালো করে কষা হলে, তেল ছাড়লে জল দিয়ে দিতে হবে। গ্রেভি খুব ভালো করে ফুটে উঠলে ভাজা মাছ দিয়ে ৩-৪ মিনিট রান্না করতে হবে। গ্রেভি ঘনো হয়ে এলে গরম মসলা গুঁড়ো দিয়ে মিশিয়ে নিলেই তৈরি ফিশ বেগম বাহার।
- 9
গ্যাস অফ করে পাত্রে ঢেলে দিতে হবে। গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes



























মন্তব্যগুলি (6)