রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে ডো এর সকল উপকরণ ভালো করে মেখে মোলায়েম ডো তৈরী করে ১০-১৫ মিনিট ঢেকে রাখুন
- 2
এবার ডো ময়ান দিয়ে বেলে নিন এবং কাটাচামচ দিয়ে ছিদ্র করে নিন। এবার হাড়িতে লবণ দিয়ে স্টান্ড বসিয়ে ৫ মিনিট প্রিহিট করুন। এরপর পিৎজা বেসের পাত্র এতে বসিয়ে ১০-১২ মিনিট বেক হতে দিন
- 3
এবার কাবাবের জন্য পাউরুটি, সেদ্ধ আলু, সেদ্ধ ডাল, লবণ, কাঁচামরিচ, পেয়াজ কুচি, চাটমসলা, ময়দা দিয়ে ভালো করে মেখে তেল গরম করে ভেজ কাবাব তৈরি করে নিন
- 4
এবার পিৎজা সসের জন্য ২ টেবিল চামচ টমেটো সস, ১ টি পেয়াজ, ২ কোয়া রসুন ভালো করে পেস্ট করে পিৎজা সস তৈরী করে নিন
- 5
এবার পিৎজা বেস নামিয়ে এতে প্রথমে মাখন দিয়ে তারপর, পিৎজা সস, হোয়াইট সস, পেয়াজ, কাঁচামরিচ, টমেটো, কাবাব, অরিগ্যানো দিন
- 6
এবার গ্যাসে মাঝারি আঁচে লবণ দিয়ে ৫ মিনিট প্রিহিট করে স্টান্ড বসিয়ে এতে পিৎজার পাত্রটি রেখে ঢেকে বেক করুন ১০ মিনিট। পুরোপুরি হয়ে এলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।
Similar Recipes
More Recipes


















মন্তব্যগুলি (5)