রান্নার নির্দেশ সমূহ
- 1
এখানে আমি একটি স্টেপের ছবি যোগ করলাম ।প্রথমে ফুলকপিগুলো অল্প নুন দিয়ে ভাবিয়ে নিতে হবে ।তারপর ফুলকপিগুলো থেকে জল ঝরিয়ে নিতে হবে ।
- 2
এখানে আরেকটি স্টেপের ছবি যোগ করলাম ।এবার করাতে সরষের তেল ও ১চামচ ঘি দিয়ে ওর মধ্যে শুকনো লঙ্কা,তেজপাতা,পাঁচ ফোড়ন,গোটা গোলমরিচ ফোড়ন দিতে হবে ।তারপর ওর মধ্যে ফুলকপি ও ডুমো করে কেটে রাখা আলু দিয়ে বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে ভাজা ভাজা করতে হবে ।ভাজা হয়ে গেলে ওর মধ্যে আদা বাটা,রসুন বাটা,ভেজে রাখা পিয়াজ বাটা, টমেটো কুচি, নুন,হলুদ,চিনি দিয়ে আবারও ভালো করে কষাতে হবে ।
- 3
এখানে আমি আরেকটি স্টেপের ছবি যোগ করলাম ।এবার কষানো হয়ে গেলে অল্প জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে ।তারপর ভাজা মশলা গুঁড়ো ও গরম মশলা গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে আবার ৫মিনিট গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রাখলেই তৈরি হয়ে যাবে 'ফুলকপির রসা '।গরম ভাতের সঙ্গে কিংবা পরোটার সঙ্গে 'ফুলকপির রসা' একেবারে জমে উঠবে ।
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি (6)