আলু গাজর ফুলকপির তরকারি (alu gajor phulkopir torkari recipe in bengali)

আলু গাজর ফুলকপির তরকারি (alu gajor phulkopir torkari recipe in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথম এ ফুলকপি আলু গাজর কেটে নিয়ে ভালো করে ধুয়ে অল্প নুন দিয়ে একটুভাপিয়ে নিয়েছি ।নিয়ে জল ঝরিয়ে রাখতে হবে ।
- 2
কড়ায়ে তেল গরম করে তাতে ফুলকপি আর গাজর গুলো একটু ভেজে তুলে রাখতে হবে ।
- 3
ঐ কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা আর পাঁচ ফোরণ দিয়ে একটু নেড়ে নিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নিতে হবে । পেঁয়াজ ভাজা হয়ে গেলে ওর মধ্যে ভাপানো আলু গুলো দিয়ে দিতে হবে দিয়ে বেশ কিছু ক্ষন ভেজে নিতে হবে ।নিয়ে ওর মধ্যে আদা রসুন বাটা দিয়ে একটু নেড়ে নিতে হবে ।
- 4
তার পর একে একে জিরে গুঁড়ো,লঙ্কা গুঁড়ো,ধনেগুঁড়ো,হলুদ ও কাশ্মীরী লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে কষে নিতে হবে ।একটু কষিয়ে ওর মধ্যে টমেটো কুচি আর স্বাদ মতো নুন দিয়ে আরও কিছুক্ষণ কষাতে হবে । চেরা কাঁচা লঙ্কা দিতে হবে ।
- 5
মশলা ভালো করে কষানো হয়ে গেলে ওর মধ্যে ভেজে রাখা ফুলকপি আর গাজর গুলো দিয়ে দিতে হবে ।কিছু ক্ষন নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে পাঁচ ছয় মিনিট মতো ।যেহেতু সবজি গুলো আগে থেকে ভাপানো আছে তাই সেদ্দ হতে সময় লাগবে না ।
- 6
ঝোল টা ঘন হয়ে এলে গরম মশলা গুঁড়ো দিয়ে নেড়ে নিয়ে ধনেপাতা কুচি ছরিয়ে দিয়ে নামিয়ে নিতে হবে।
- 7
ব্যাস রেডি আলু গাজর ফুলকপির তরকারি ।গরম ভাত বা রুটির সঙ্গে দারুণ লাগে ।
Similar Recipes
More Recipes














মন্তব্যগুলি (6)