ঈষ্ট ছাড়া নান (Naan without yeast recipe in Bengali)

অনেকের ঈষ্ট এর জন্য পেটের সমস্যা হয়, তাবলে কি তারা এই সুস্বাদু খাবার টি থেকে দূরে থাকবেন। না, তাদের জন্য নিয়ে এলাম এই ঈষ্ট ছাড়া নান। ঈষ্ট না থাকায় এর স্বাদের কোন তফাৎ হয় না।

রান্নার নির্দেশ সমূহ
- 1
ময়দা, বেকিং সোডা ভালো করে চালুনি দিয়ে চেলে নিন। তাতে নুন, চিনি, দুধ ও দই মিশিয়ে নিন। এইবার প্রয়োজন মতো গরম জল সহযোগে ময়দা নরম করে মেখে ওপর থেকে তেল মাখিয়ে ভিজে কাপড় দিয়ে প্রায় ৩ ঘন্টা রেখে দিন।
- 2
তারপর গোল করে একটু বেলে একদিকে তিল ও ধনেপাতা কুচি ছড়িয়ে বড় করে বেলে উল্টো দিকে জল মাখিয়ে, জল মাখানো অংশ টা গরম চাটুতে দিয়ে সেঁকে চাটুটা উল্টে সরাসরি আগুনে সেঁকতে হবে। ননস্টিক চাটু হলে বেশি ভালো হয়।
- 3
নান তৈরি হয়ে এলে একসময় চাটু থেকে ছেড়ে আসবে। তখন ওপর থেকে মাখন লাগিয়ে নিলেই তৈরি বাটার নান।
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি