"পাপড়ি চাট"(Papri chaat recipe in Bengali)

#jcr
#ঝটপট চাট
#পাপড়ি চাট
এখানে আমি ঝটপট চাট হিসাবে পাপড়ি চাটকে বেছে নিয়েছি | সামান্য উপকরণ দিয়েই এর স্বাদ বেশ মুখরোচক | একঘেঁয়েমী খাবারে মনের ফূর্তি আনতে এর তুলনা নেই | বিকালের স্ন্যাকস হিসাবে এটি তৈরী করা হয়েছে | পাপড়ি , পেঁয়াজ লংকা ,টমেটো ,ধনে পাতা , দই ,টমেটো সস ,বীট লবণ , তেঁতুল জল ও ভাজা মশলা এর প্রধান উপকরণ |

রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে পেঁয়াজ, শসা,কাঁচা লংকা সব কুচি করে নিতে হবে। পাপড়ি নিতে হবে |
- 2
দই ফেটিয়ে বীট লবণ ও.চিনি মিশিয়ে রাখতে হবে ৷ জিরা গ্যাসে গরম করে গুড়িয়ে নিতে হবে | ঘুগনি, কুচো নিমকি তৈরী রাখতে হবে |
- 3
এবার সব উপকরণ নিয়ে ১টা প্লেটে প্রথমে পাপড়ি গুলি সাজিয়ে, পরে পেঁয়াজ, লংকা,টমেটো, বীট নুন ছড়িয়ে, তারপর ঘুগনি দিতে হবে | এবার পরপর তেঁতুল জল,টমেটো সস,ভাজা মশলা, কুচো নিমকি,সামান্য চানাচুর ছড়িয়ে,উপরে ফেটানো দই ও আরো কিছু ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করতে হবে |
- 4
তৈরী হয়ে গেল সুস্বাদু,মুখরোচক পাপড়ি চাট | বিকালের স্ন্যকস হিসাবে দারুণ মুখরোচক একটি রেসিপি |
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি