খেজুরের কেক (Khejurer cake recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
দই ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। খেজুর সামান্য জলে এক ঘন্টা ভিজিয়ে রেখে ভেতরের বীজ ফেলে দিতে হবে
- 2
আটা, নুন, বেকিং পাউডার ও খাবার সোডা একসাথে মিশিয়ে চেলে রাখতে হবে। এর মধ্যে মৌরি দিতে হবে। মিক্সিতে প্রথমে খেজুর পেস্ট করে নিতে হবে। তার মধ্যে অল্প অল্প করে আটা, তেল ও দই দিতে হবে আর 10-15 সেকেন্ডের জন্য মিক্সি চালাতে হবে। এভাবে দু-তিনবার ঘুরিয়ে নিতে হবে যাতে ফেটানোর কাজটা মিক্সিতেই হয়ে যায়
- 3
একটি ননস্টিক কড়াইয়ে একটি স্ট্যান্ড বসিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট প্রি-হিট করে নিতে হবে। ছোট ছোট চায়ের কাপে তেল মাখিয়ে আটা ছড়িয়ে দিতে হবে।
- 4
কাপের মধ্যে কেকের মিশ্রণ দিতে হবে। কাপের কিছুটা অংশ খালি রাখতে হবে যাতে কেক ফুলে উঠলে অসুবিধা না হয়। কাপে কেকের মিশ্রণ ঢেলে তার ওপর ছড়িয়ে দিতে হবে চিয়া সীড ও কুমড়োর বীজ। ঢাকা দিয়ে ৩০ মিনিট বেক করতে হবে। একটি কাঠি বা ছুড়ি দিয়ে কেকটি যথাযথভাবে বেক হয়েছে কিনা চেক করে নিতে হবে। যদি কাঠিটি পরিষ্কারভাবে উঠে আসে তাহলে কেক রেডি
- 5
ঠান্ডা করে চারপাশ থেকে ছুরি ঘুরিয়ে কেক গুলো আনমোল্ড করে নিতে হবে। খেজুরের কেক পরিবেশনের জন্য রেডি
Keywords
Similar Recipes
More Recipes



















মন্তব্যগুলি (2)