ঝিঙে আলু পোস্ত (jhinge aloo posto recipe in Bengali)

Sanchita Das(Titu) @sanchita253
#KS
গরম ভাতে ডালের সাথে দারুন ,আমার নিরামিষ দিনে এই রেসিপি টা খুব ভালো লাগে।
ঝিঙে আলু পোস্ত (jhinge aloo posto recipe in Bengali)
#KS
গরম ভাতে ডালের সাথে দারুন ,আমার নিরামিষ দিনে এই রেসিপি টা খুব ভালো লাগে।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে ঝিঙে আলু ধুয়ে রাখতে হবে।সব উপকরণ গুলো একটা প্লেটে সাজিযে রাখতে হবে।
- 2
আলু ও ঝিঙে ভালো করে কেটে নিতে হবেন
- 3
কড়াইতে ফোড়ন দিয়ে, আলু ও ঝিঙে দিয়ে অল্প একটু নুন দিয়ে ভালো করে নাড়তে হবে।ঢেকে রাখতে হবে।গ্যাস সিম করে দিতে হবে।
- 4
ঝিঙে আলু তে হলুদ,লঙ্কা সব দিয়ে কষিয়ে নিতে হবে।একটু নারকেল কোরা দিয়ে একটু ভাজতে হবে।পোস্ত বাটা ও কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়তে হবে
- 5
সব মসলা দিয়ে ঝিঙে কষানো হলে জল দিয়ে ঢেকে দিতে হবে।3 মিনিট পরে ঢাকনা খুলে ভালো করে নেড়ে সব মিক্স করে নিতে হবে।
- 6
ঝিঙে পোস্ত হয়ে গেলে একটা প্লেটে নামিয়ে একটু সর্ষের তেল দিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেসন করতে হবে।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/16632329
















মন্তব্যগুলি