রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে চাল ধুয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে
- 2
নন স্টিক কড়াইতে ঘি গরম করে তেজপাতা,লবঙ্গ,দারচিনি,এলাচ ফোরণ দিয়ে ৩সেকেন্ড খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে।
- 3
ফরণের সুন্দর গন্ধ বেরোলে পেঁয়াজ কুঁচি দিয়ে হালকা ভাজতে হবে।
- 4
পেঁয়াজ নরম হলে কাঁচালঙ্কা চিরে,ছাড়ানো মিষ্টি কর্ন আর নুন দিয়ে আরো ৫মিনিট নাড়তে হবে।
- 5
তারপর শুকিয়ে রাখা চাল দিয়ে আরো ৩মিনিট ভাজতে হবে।
- 6
৩মিনিট বাদে ১কাপ তরল দুধ ঢেলে ২মিনিট রান্না করতে হবে কম আঁচে।
- 7
সব শেষে দেড় কাপ জল দিয়ে সেদ্ধ হতে দিতে হবে।
- 8
সেদ্ধ হয়ে গেলে পরিবেশন করার জন্য একটা পাত্রে নিতে হবে গরম গরম শাহী কর্ন পোলাও।
- 9
ওপরে ধনেপাতা সহযোগে পরিবেশন এর জন্য তৈরি ম্যাজিকাল কর্ন রাইস।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/7617536














মন্তব্যগুলি