পালক ডাল (palak Dal Recipe In Bengali)

পালক ডাল খুব ই উপাদেয়,পুষ্টিকর, প্রোট্রিন সমৃদ্ধ।
পালক ডাল (palak Dal Recipe In Bengali)
পালক ডাল খুব ই উপাদেয়,পুষ্টিকর, প্রোট্রিন সমৃদ্ধ।
রান্নার নির্দেশ সমূহ
- 1
2 ঘণ্টা ভিজিয়ে রাখা ডাল,জল ঝরিয়ে নিয়েছি। প্রেশার কুকারে 1 চামচ তেল গরম করে,ডাল দিয়ে একটু নেড়ে,পরিমাণ মতো নুন,হলুদ, ডালের দ্বিগুণ পরিমাণ জল দিয়ে 2 টো সিটি দিয়ে নিয়েছি। পেঁয়াজ,টমেটো,রসুন,আদা,লঙ্কা সব কুচিয়ে নিয়েছি।
- 2
কড়াই তে 2 টেবিল চামচ তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে, একে একে কাঁচালঙ্কা,রসুন,আদা কুচি দিয়ে দিয়েছি।লাল করে ভাজা হলে,1 চামচ রসুন - আদা - লঙ্কা ভাজা তুলে রাখলাম একটা বাটিতে, এবার কড়াইতে,পেঁয়াজ কুচি, টমেটো কুচি ভাজতে দিয়ে দিলাম,নুন,হলুদ,লঙ্কা গুঁড়ো,ধনে গুঁড়ো,হিং দিয়ে দিলাম,ভাজা হয়ে এলে কুচানো পালক দিয়ে দিলাম।
- 3
2 মিনিট নেড়ে নিয়ে ডাল মিশিয়ে দিলাম,ভালো করে ফুটিয়ে পরিবেশন করার পাত্রে তুলে,উপর থেকে আগে থেকে তুলে রাখা ভাজা রসুন আদা,লঙ্কা কুচি ছড়িয়ে গরম গরম রুটি/ ভাতের সাথে পরিবেশন করেছি
Similar Recipes
More Recipes










মন্তব্যগুলি