গলদা চিংড়ি রসা
#ইন্ডিয়া
রান্নার নির্দেশ সমূহ
- 1
চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপর নুন হলুদ মাখিয়ে নিতে হবে
- 2
কড়াইতে তেল গরম হলে তারপর মাছ ভেজে তুলে নিতে হবে তারপর ওই তেলেই আলুর টুকরো ভেজে নিতে হবে
- 3
এবার ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে পেঁয়াজ লাল হলে তারপর ওতে রসুন বাটা দিয়ে নাড়তে হবে রসুনের কাঁচা গন্ধ চলে গেলে ওতে টমেটো কুচি দিয়ে ভাজতে হবে
- 4
টমেটো নরম হলে হলুদ ও লঙ্কা গুড়ো দিয়ে কষাতে হবে একটু পরে আলুর টুকরো ও কাঁচা লঙ্কা গুলো দিতে হবে নাড়তে নাড়তে তেল ছাড়লে প্রয়োজন মতন জল আর স্বাদমত নুন দিয়ে ফুটতে দিতে হবে
- 5
তারপর একটু ফুটলে মাছ গুলো দিয়ে ঢেকে রাখতে হবে ঝোল ফুটে ঘন হলে নামিয়ে পরিবেশন করতে হবে
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/10262329





মন্তব্যগুলি