ব্যাম্বু চিকেন
#তেলবিহীনরান্না
রান্নার নির্দেশ সমূহ
- 1
মাংস ছোট ছোট টুকরো তে কেটে ভালো করে ধুয়ে একটু নুন আর লেবুর রস দিয়ে আধ ঘন্টা মাখিয়ে রাখুন
- 2
এবার একটা পাত্রে জল ঝরানো টক দই, পেঁয়াজ বাটা, কাঁচালঙ্কা বাটা, টমেটো সস, সোয়া সস, ধোনে পাতা, নুন, পাঁচমিশালি মশলা দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিন
- 3
লেবুর রস থেকে মাংসের টুকরো গুলো তুলে ওই মিশ্রণ এর মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে ৪-৫ ঘন্টা ম্যারিনেট করে রাখুন
- 4
৪-৫ ঘন্টা পর টুকরো গুলো কে স্টিল এর কাবাব স্টিক এর মধ্যে একটা একটা করে সাজিয়ে ছবি তে দেখানো এই রকম বাঁশ এর টুকরোর মধ্যে রেখে দিয়ে মুখ টা বাঁশ এর টুকরো দিয়ে আটকে দিন
- 5
বাঁশ এর টুকরো গুলো কে ছবিতে দেখানো পদ্ধতিতে ভালো করে পুড়িয়ে নিন যতক্ষণ পর্যন্ত না বাঁশ টা পুড়ে কালো হয়ে যায়
- 6
বাঁশ এর উপর এর অংশ পুড়ে এই রকম কালো হয়ে গেলে ওটা কে নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দিন
- 7
বাঁশ ঠান্ডা হলে আটকানো মুখ টা খুলে ভিতর থেকে স্টিক গুলো বার করে ঝলসে যাওয়া মাংসের টুকরো গুলো কে স্টিক থেকে খুলে একটা প্লেট সাজিয়ে দিন আর সাথে শশা, পেঁয়াজ আর লেবুর টুকরো সাজিয়ে দিন
- 8
উপর এ লেবুর রস ছড়িয়ে নিলেই রেডি ব্যাম্বু চিকেন
Keywords
Similar Recipes
More Recipes










মন্তব্যগুলি