চিকেন রুলাড বিরিয়ানি

চিকেন রুলাড বিরিয়ানি
রান্নার নির্দেশ সমূহ
- 1
চিকেনের ব্রেস্ট পিস টা নিয়ে মাঝখানে ছুরি দিয়ে কেটে বাটারফ্লাই পিস বানিয়ে নিলাম। এরপর এটি পলিথিনের প্যাকেটে ঢুকিয়ে দিয়ে চারিদিকে আলতো করে থেতো করলাম এরপর এতে নুন, গোলমরিচের গুঁড়ো ও লেবুর রস মাখিয়ে 10 মিনিট রেখে দিলাম
- 2
কড়াইতে 1 চামচ তেল গরম হলে পেঁয়াজ কুচি এক চামচ, রসুন ও আদা কুচি দিলাম একটু নাড়াচাড়া করে পালংশাক কুচি গুলো দিলাম পালং শাকের জল শুকিয়ে গেলে নামিয়ে নিলাম এবং এটি পনিরের সঙ্গে ভালো করে মাখিয়ে নুন, গোলমরিচ গুঁড়ো মেশালাম এরপর এই মিশ্রণটি চিকেনের ওপর সমানভাবে লাগিয়ে দিলাম
- 3
চিকেনের পিস গুলোকে রোল করে নিলাম এবং ভালো করে টুথপিক দিয়ে আটকে দিলাম
- 4
একটি বাটিতে আদা বাটা,রসুন বাটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো,টকদই, তেল, বিরিয়ানি মসলা, কেওড়া জল, গরম মসলা গুঁড়া একসঙ্গে মিশিয়ে নিলাম এবং এই মসলাটি চিকেনের পিস এর উপর লাগিয়ে আধা ঘণ্টা ম্যারিনেট করে রেখে দিলাম। গ্রিলিং প্যানে সর্ষে তেল ও ঘি গরম করে চিকেনের পিস গুলো কম আঁচে অল্প ভেজে নিলাম।
- 5
কড়াইতে বাকি সর্ষের তেল ও ঘি গরম করে নিলাম বড় করে কাটা আলুর পিস গুলো ভেজে তুলে নিলাম।কড়াইয়ে তেলে আদা বাটা, রসুন বাটা, বেরেস্তা, টকদই, বিরিয়ানি মসলা, গরম মশলা গুঁড়ো একসঙ্গে মিশিয়ে কষাতে থাকলাম। অল্প জল দিয়ে ভাজা চিকেন পিসগুলো ও ভাজা আলু,সেদ্ধ ডিম দিয়ে কম আঁচে ঢাকা দিয়ে দিলাম। জল শুকিয়ে তেল বেরিয়ে আসলে গ্যাস বন্ধ করলাম এবং চিকেনের পিস গুলো কেটে নিলাম।
- 6
দুধ টা অল্প গরম করে এতে কেশর ভিজিয়ে রাখলাম।বাসমতি চাল আধাঘন্টা জলে ভিজিয়ে রেখে দিলাম।একটি হাড়িতে পরিমাণমতো জল নুন গোটা গরম মসলা দিয়ে ফুটে উঠলে চাল দিলাম। ভাত 80% হয়ে গেলে গ্যাস বন্ধ করে ভাতের জল ঝরিয়ে নিলাম।
- 7
এরপর কড়াইতে লেয়ার করার জন্য প্রথমেই ভাত দিলাম এর ওপরে চিকেন রুলাডের পিস, আলু, ডিম,অল্প বেরেস্তা ও ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম।এর ওপরে আবার ভাত দিয়ে ওপরে ভাজা বেরেস্তা ও ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম।কেশর ভেজান দুধ ও মশলার কষানো তেল ভাতের ওপরে ছড়িয়ে দিলাম
- 8
আটা মেখে নিয়ে কড়াই এর চারিদিকে লাগিয়ে দিলাম এবং ওপরে চাপা দিয়ে দিলাম।এটি একটি তাওয়ার ওপরে বসিয়ে আধাঘন্টা কম আঁচে দমে রেখে দিলাম বিরিয়ানি তৈরি হয়ে গেলে পেঁয়াজ কুচি লেবু ও রায়তার সঙ্গে পরিবেশন করলাম।
Keywords
Similar Recipes
More Recipes














মন্তব্যগুলি