মুগ ডালের মুড়ি ঘন্ট (moog daler muri ghonto recipe in Bengali)

Debjani Dhar @cook_16524468
#বিন্স দিয়ে রান্না
মুগ ডালের মুড়ি ঘন্ট (moog daler muri ghonto recipe in Bengali)
#বিন্স দিয়ে রান্না
রান্নার নির্দেশ সমূহ
- 1
মুগ ডাল শুকনো কড়াইতে হালকা ভেজে নিয়ে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখুন। রুই মাছের মাথা নুন, হলুদ মাখিয়ে ভেজে তুলে রাখুন।
- 2
এবার কড়াইতে তেল গরম করে গরম মশলা ও তেজপাতা ফোড়ন দিন।
- 3
পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিয়ে আদাবাটা, রসুন বাটা,টমেটো, ধনে,জিরে,হলুদ, কাশ্মিরী লংকা গুঁড়ো মশলা দিয়ে, নুন দিয়ে ভাল করে কষিয়ে নিন।
- 4
ভাজা মাছের মুড়ো দিয়ে ভাল করে কষিয়ে ঝুর ঝুরে করে নিয়ে ডাল দিয়ে দিন। ডাল দিয়ে ভাল করে কষিয়ে নিয়ে জল দিন। মাঝে মাঝে নাড়তে থাকুন।
- 5
শেষে কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি ও জিরে গুঁড়ো ছড়িয়ে অল্প কিছুক্ষণ পর ডাল সেদ্ধ হলে নামিয়ে নিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/10975128





মন্তব্যগুলি