মুট্টাই কুলাম্বু ( muttai kulambu recipe in Bengali

#goldenapron2
পোস্ট 5
স্টেটঃ- তামিলনাড়ু
তামিলনাড়ু র ডিমের কারি
মুট্টাই কুলাম্বু ( muttai kulambu recipe in Bengali
#goldenapron2
পোস্ট 5
স্টেটঃ- তামিলনাড়ু
তামিলনাড়ু র ডিমের কারি
রান্নার নির্দেশ সমূহ
- 1
কড়াইতে সাদা তেল দিয়ে তাতে নুন হলুদগুড়ো ও লংকা গুড়ো দিয়ে সিদ্ধ ডিম গুলো অরধেক করে কেটে ভেজে নিতে হবে।
- 2
এবার শুকনো খোলায় স্টার এনিস,ছোট এলাচ, লবংগ, গোটা জিরে, গোটা ধনে, গোলমরিচ, শুকনো লংকা,দারচিনি শুকনো খোলায় ভেজে মিক্সিতে গুড়িয়ে একটি মশলা বানিয়ে নিতে হবে। এর নাম চেট্টিনাড মশলা।
- 3
এবার কড়াইতে সাদাতেল এক চামচ দিয়ে গোটা সরষে ও একটা তেজপাতা ফোড়ন দিয়ে পেয়াজ কুচি দিয়ে হালকা বাদামী করে ভেজে তাতে আদা রসুন বাটা টা দিয়ে ১/২ চা চামচ করে হলুদ গুড়ো, লংকা গুড়ো, পরিমান মতো নুন ও চেট্টিনাড মশলা গুড়ো দিয়ে মিশিয়ে টমেটো কুচি দিয়ে নেরে ঢাকা দিয়ে দিতে হবে। টমেটো নরম হলে অল্প জল দিয়ে নেড়ে আবার ঢাকা বন্ধ করে দিতে হবে।
- 4
নারকেল কোরা মিক্সিতে অল্প জল দিয়ে বেটে নিতে হবে। এবার ঢাকা খুলে জল শুকিয়ে এলে নারকেল বাটা টা দিয়ে ভাজা ডিম দিয়ে নেড়ে ২ মিনিট ফুটিয়ে গ্যাস বন্ধ করে দিয়ে ধনেপাতা কুচি দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে।৫ মিনিট পর ঢাকা খুলে পরিবেশন করুন মুট্টাই কুলাম্বু।
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি