চিকেন স্টেক উইথ চিজি ম্যাশড্ পটেটো (chicken steak with cheesy mashed potato recipe in Bengali)

#ডিনার রেসিপি
চিকেন স্টেক উইথ চিজি ম্যাশড্ পটেটো (chicken steak with cheesy mashed potato recipe in Bengali)
#ডিনার রেসিপি
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে চিকেনের ব্রেস্ট পিস গুলো তে ছুরি দিয়ে কিছু দাগ কেটে নিতে হবে।
- 2
একটা বাটিতে সয়া স্যস, ওস্টাশার স্যস, ফিশ স্যস, স্টেক স্যস, ইংলিশ মাস্টার্ড পেস্ট, গোলমরিচ গুড়ো, নুন, লেবুর রস, ভিনিগার, রোজম্যারি, থাইম, ওরেগ্যানো, বেসিল, চিলি ফ্লেক্স, রসুন কুচি নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এতে চিকেনের পিস গুলো দিয়ে ভালো করে মাখিয়ে বাটিটা ঢেকে দেড় ঘন্টা ফ্রিজে রাখতে হবে।
- 3
প্যানে ১ টেবিল চামচ মাখন দিতে হবে। গলে গেলে এতে চিকেনের পিস গুলো বসিয়ে দিতে হবে।
- 4
১০ মিনিট হলে উলটে দিতে হবে আর আরও ১০ মিনিট রাখতে হবে। চিকেন পুরোপুরি রান্না হয়ে নরম হয়ে গেলে নামিয়ে নিতে হবে। সাইজ অনুযায়ী সময় কম বেশি লাগতে পারে।
- 5
আলু গুলো টুকরো করে কেটে জলে নুন দিয়ে সেদ্ধ করে নিতে হবে। একটা বাটিতে সেদ্ধ আলু নিয়ে মেখে নিতে হবে।
- 6
এতে দুধ, গোলমরিচ গুড়ো, নুন, স্প্রিং ওনিওন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 7
প্যানে মাখন গরম করতে হবে। এতে আলুর মিশ্রন-টা দিয়ে ৫ মিনিট নাড়াতে থাকতে হবে।
- 8
এর পর এতে মোজারেলা চিজ দিতে হবে। ভালো করে মেশাতে থাকতে হবে যতক্ষণ না চিজ গলে মিশে যায়। একটু ঘন করে নামিয়ে নিতে হবে।
- 9
চিকেন স্টেক আর চিজি ম্যাশড্ পটেটো একসাথে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes














মন্তব্যগুলি