চটপটা চিকেন কারি
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে বোনলেস মাংসে সাথে পেঁয়াজ,আদা-রসুন বাটা,নুন,হলুদ,তেজপাতা ও অল্প সর্ষের তেল দিয়ে ভাল করে মেখে ম্যারিনেট করে রাখতে হবে 15 মিনিটের জন্য।
- 2
15মিনিট পর, কড়াই গরম করে তাতে তেল দিন,তেল ভাল করে গরম করে তাতে শুকনো লঙ্কা,এলাচ ফোড়ন দিয়ে দিন,একটু নেড়ে আঁচ কমিয়ে তাতে শুকনো লঙ্কার গুঁড়ো,ধনে গুঁড়ো,গরম মশলা গুঁড়ো দিয়ে দিন,একটু জল দিয়ে দিন যাতে তলায় না লেগে যায়।
- 3
ভাল করে মশলা টা কষিয়ে তাতে কেটে রাখা টমেটো গুলো দিয়ে দিন,একটু ভেজে তাতে ম্যারিনেট করা চিকেন দিয়ে দিন,ভাল করে মিশিয়ে ঢাকা দিয়ে দিন যতক্ষন না চিকেন সেদ্ধ হয়ে যাচ্ছে।
- 4
চিকেনটাকে কষিয়ে নেওয়ার সময় তাতে চাট মশলা গুঁড়ো ও চিনি দিয়ে দিন,তারপর তাতে পরিমাপ মতও গরম জল দিয়ে দিন (আপনি যতটা ঝোল পছন্দ করেন) এবং ঝোল টা বেশ ঘন হয়ে আসলে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই চটপটা চিকেন কারি।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/11070770




মন্তব্যগুলি