চিকেন তাওয়া কাবাব (chicken tawa kabab recipe in Bengali)

Anjuman Banu @cook_16626744
চিকেন তাওয়া কাবাব (chicken tawa kabab recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে সমস্ত উপকরণ একত্রিত করে নিতে হবে ।এরপর বাটার ও কাজু বাটা ছাড়া বাকি সব উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে চিকেন টা ম্যরিনেট করে রাখতে হবে 6-8 ঘন্টা ।
- 2
এরপর কাজু বাদাম বাটা দিয়ে ভালো করে মিশিয়ে আরও 10 মিনিট রেখে দিতে হবে ।এরপর একটা সিকে এক এক টা চিকেন এর টুকরো গেঁথে নিতে হবে ।
- 3
এরপর তাওয়া তে একটু তেল ও বাটার দিয়ে সিকে গাঁথা চিকেন গুলো সেঁকে নিতে হবে । যখন কাবাব গুলো সেঁকা /ভাজা হয়ে যাবে তখন গ্যাস এর আগুনে পুড়িয়ে/ঝলসে নিতে হবে ।
- 4
যখন কাবাব গুলো ভালো করে সিদ্ধ ও সেঁকা হয়ে যাবে তখন তৈরী হয়ে যাবে আমাদের চিকেন তাওয়া কাবাব । এটা সালাত ও গ্রিন চাটনি র সঙ্গে স্টার্টার বা স্ন্যাকস হিসেবে দারুণ চলবে ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/11635803














মন্তব্যগুলি