মটন দোপেঁয়াজা (mutton dopeyaja recipe in Bengali)

#cookforcookpad
হোটলে আমরা খেতে গেলে অনেকেই মটন দোঁপিয়াজা অডার করি, হোটেলে গরম গরম নান বা পরটা সাথে দোঁপেয়াজা খেতে কি দারুণ লাগে, তাই না? ঘরে আমরা অনেকেই রেস্তোরাঁর এই খাবারটি রান্না করি, কিন্তু হুবহু রেস্তরাঁর স্বাদ আসে কি? তাহলে চলুন, জেনে নিই এই পারফেক্ট দোঁপেয়াজার একটি অসাধারণ রেসিপি!
রেস্তোরাঁর স্বাদে মটন দোঁপেয়াজার রেসিপি।

রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে মটন ধুয়ে ওতে নুন,আদারসুন বাটা, অল্প লংকাগুঁড়ো, টক দই,কাঁচালংকা কুচি মাখিয়ে ২০ মিনিট রেখে দিন।
- 2
প্রথমে হাড়িতে তেল দিন তেল হালকা গরম হলে এলাচি,দারচিনি,তেজপাতা লবঙ্গ,রসুনকুচি দিন।হালকা বাদামী হলেই পেয়াজ কুচি দিয়ে দিন।
- 3
পেয়াঁজ বাদামী করে ভেজে নিয়ে এতে বাকি টক দই, সমস্ত গুঁড়ো মশলা,আর একদম অল্প জল দিয়ে মিডিয়াম আঁচে মশলা কষান ।
- 4
মশলা কষানো হলে এতে মটন দিয়ে নাড়াচাড়া করে কষুন ১০ মিনিট।তারপর টমেটো কুচি দিন।
- 5
এবার এতে নুন,২ কাপ জল দিয়ে হাল্কা আঁচে রান্না করুন ২০ থেকে ২৫ মিনিট ।মাঝে মাঝে অল্প নেড়ে নেবেন।
- 6
ওপর দিয়ে গরম মশলা, ধনেপাতা দিয়ে হাল্কা নেড়ে নিন।
- 7
যখন তেল উঠে আসবে আর মশলা মাখা মাখা হয়ে যাবে বুঝবেন মটন দোঁপিয়াজা হয়ে গেছে
- 8
পরোটা, রুটি, নান, পোলাও,জিরা রাইস, সাদা ভাতের এর সাথে পরিবেশন করুন
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি