গন্ধরাজ চিকেন (gondhoraj chicken recipe in Bengali)

#স্পাইসি
এই দুর্দান্ত স্বাদের গন্ধরাজ লেবুর চিকেন টা দিয়ে এক থালা ভাত খেয়ে নেওয়া যায় এটা বানাতে বেশি কিছু জিনিস দরকার পড়ে না খুব সামান্য মাত্রায় উপকরণ দিয়েই গন্ধরাজ চিকেন বানানো যায়।

রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে চিকেন তাতে দ ই পেঁয়াজ বাটা,আদা বাটা, রসুন বাটা, লেবুর রস, নুন, জিরের গুঁড়ো, হলুদ,আর লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে আধা ঘণ্টা ফ্রিজে রেখে দেব।
- 2
তারপর কড়াইতে সাদা তেল দিয়ে তেজপাতা আর গোটা গরম মসলা ফোন দেব।
- 3
ফোড়ন টা ভাজা হওয়ার পর ম্যারিনেট করা চিকেন টা এর মধ্যে দিয়ে দেব।
- 4
ভালোভাবে কষে যাবার পর একটু জল দেব তারপরে আরও আর একটু লেবুর রস দেব গন্ধরাজ লেবুর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। তারপর গোটা কাঁচালঙ্কা গুলোকে একটু চিরে ওর মধ্যেই দিয়ে দেবো আর নামাবার আগে গন্ধরাজ লেবুর পাতা কে গোটা পাতা কে একটু ছিড়ে তার মধ্যে ঢাকা দিয়ে রেখে দেবো।
- 5
গন্ধরাজ লেবু পাতার গন্ধ আর যাতে পুরো চিকেন টার মধ্যে ঢুকে যায় ততক্ষণ পর্যন্ত আমরা একটু অপেক্ষা করে তারপর আমরা পরিবেশন করব।
- 6
এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি রান্নাটা হয়,বেশি কিন্তু ঝাল হয়না,আমার তৈরি হয়ে গেল গন্ধরাজ চিকেন গরম ভাতের সাথে পরিবেশন করা যাবে।
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (4)