স্টাফ চিজি চিলা(stuffed cheesy chilla recipe in Bengali)

#ব্রেকফাস্ট রেসিপি খুব সহজেই চটজলদি এটি একটি জলখাবারের রেসিপি । খেতে অত্যন্ত সুস্বাদু ও ভিষন স্বাস্থ্যকর । ছোট থেকে বড় সবারই খুব প্রিয় ।
স্টাফ চিজি চিলা(stuffed cheesy chilla recipe in Bengali)
#ব্রেকফাস্ট রেসিপি খুব সহজেই চটজলদি এটি একটি জলখাবারের রেসিপি । খেতে অত্যন্ত সুস্বাদু ও ভিষন স্বাস্থ্যকর । ছোট থেকে বড় সবারই খুব প্রিয় ।
রান্নার নির্দেশ সমূহ
- 1
একটি বোলার মধ্যে বেসন, সুজি, নুন, চিনি, টকদই, বেকিং পাউডার, ময়দা দিয়ে ভালো করে মেশাতে হবে ।
- 2
এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে একটি ব্যাটার বানাতে হবে । তারপর এতে পিয়াজকুচি, কাচালঙ্কা ও ধনেপাতা কুচি দিতে হবে ।
- 3
তাওয়া গরম করে ওর মধ্যে ১ চামচ তেল দিয়ে এই ব্যাটার টা দিয়ে ধোসার মতো ছড়িয়ে দিয়ে মিডিয়াম আচে ঢাকা দিয়ে ৩ মিনিট মতো ফ্রাই করতে হবে । তারপর উল্টো দিকে আরও ২ মিনিট ভাজতে হবে ।
- 4
অন্যদিকে আরও একটি প্যানের মধ্যে ১ টেবিল চামচ তেল গরম করে তার মধ্যে সব ভেজিটেবল কুচি দিয়ে ভালো করে ভাজতে হবে ।
- 5
এবার এর নুন, ভাজা মশলা ও গরমমশলা গুড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আলুসেদ্ধ দিয়ে ভালো করে মিক্স করতে হবে ।
- 6
এবার পরিবেশনের সময় চিল্লার মাঝখানে এই স্টাফিং টা দিয়ে উপর থেকে চিজ ছড়িয়ে গরম গরম পরিবেশন করতে হবে ।।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি