বাটার চিকেন (Butter Chicken Recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
চিকেনের টুকরো গুলো ম্যারিনেট করলাম আদা, রসুন আর অল্প নুন হলুদ দিয়ে এর পেস্ট দিয়ে। ১ ঘন্টা চিকেন কে ম্যারিনেট করে ফ্রীজে রেখে দিলাম। এরপর পেঁয়াজ আর টম্যাটো কেটে রাখলাম। বাটার কিউব একটি পাত্রে রেখেছি রান্নার সময় লাগবে।
- 2
আদা, রসুন, কাশ্মীরি লঙ্কার গুড়ো রাখলাম রান্নার জন্য।এবার ননস্টিক এ ২ চামচ সরষের তেল (ইচ্ছে করলে সাদা তেলে রান্না করতে পারেন) দিয়ে গরম হলে একে একে চিকেন এর টুকরো গুলো কে ভেজে নিলাম মিডিয়াম আঁচে। এই ভাবে সব পিসগুলো ভেজে নিলাম ।
- 3
এরপর ওই তেলে পেয়াজ কুচি দিয়ে ভাজতে থাকি। পেঁয়াজ ভাজা কিছুটা হয়ে এলে বাটার কিউব গুলো দিয়ে টম্যাটো কুচি দিয়ে সবটা নাড়তে থাকলাম। আমি কয়টা কাজু কুঁচি করে দিয়ে দিলাম ওর মধ্যে। সব কয়টা ভালো করে টসিং করতে হবে। পেঁয়াজ, টম্যাটো নরম হয়ে গেলে ২ কাপ জল দিয়ে দিলাম। জল দিয়ে ওর মধ্যে নুন, মিস্টি, গুড়ো গরম মশলা, কাশ্মীরি লঙ্কার গুড়ো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে ওই গ্রেভি কে গ্রাইন্ডর এ মিশিয়ে নিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে।
- 4
ছেঁকে নেবার পর যে মিশ্রণ টি সেটি পেনে দিয়ে ওর মধ্যে আবার বাটার কিউব দিলাম, দিয়ে চিকেন পিস গুলো দিয়ে দিয়ে তার পর ফ্রেশ ক্রিম দেবার পর ভালো করে ফুটিয়ে নিলাম। ঘন গ্রেভি হয়ে এলো। তারপর কেশরী মেথি দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাস বন্ধ করে পরিবেশন করুন গরম ভাত/রুটির সাথে।
Keywords
Similar Recipes
More Recipes
- চিলি পনির(Chilli paneer recipe in Bengali)
- কাঁচা আম এর ঝুড়ি আচার(aam er jhuri achaar recipe in Bengali)
- কাঁচা আম দিয়ে মৌরলা মাছের টক(kaacha aam diye mourala maacher tok recipe in Bengali)
- পাট শাক ভাজি (pat shak vaji recipe in Bengali)
- চিংড়ি মাছের মালাইকারি(chingri machher malaikari recipe in Bengali)













মন্তব্যগুলি (5)