কুমড়োর ছক্কা (kumror chakka recipe in bengali)

#amish/niramish
#samantabarnali
নিরামিষ দিনের একটি লোভনীয় পদ। এটি ভাত, রুটি, লুচি বা পরোটা সব কিছুর সাথেই দারুণ যায়।।
কুমড়োর ছক্কা (kumror chakka recipe in bengali)
#amish/niramish
#samantabarnali
নিরামিষ দিনের একটি লোভনীয় পদ। এটি ভাত, রুটি, লুচি বা পরোটা সব কিছুর সাথেই দারুণ যায়।।
রান্নার নির্দেশ সমূহ
- 1
সব সব্জি ডুমো ডুমো করে কেটে নিতে হবে। এবার কড়াই তে তেল গরম করে এক এক করে তাতে শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, তেজপাতা, গোটা জিরে ও হিং ফোড়ন দিতে হবে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে নারকেল কুচি দিয়ে অল্প ভেজে আলু আর কুমড়ো দিয়ে সাথে পরিমান মত নুন ও হলুদ দিয়ে ভেজে নিতে হবে।
- 2
মোটামুটি ভাজা হয়ে এলে কাচা ছোলা ও টমেটো দিয়ে নেড়েচেড়ে ঢাকা দিয়ে আবার ভেজে নিতে হবে। টমেটো গলে গেলে তাতে আদা বাটা, আর গুড়ো মসলা গুলো দিয়ে অল্প জল দিয়ে কসিয়ে নিতে হবে।
- 3
কসানো হয়ে গেলে পরিমান মত জল, চিনি ও নুন দিয়ে নেড়েচেড়ে ঢেকে হতে দিতে হবে 5মিনিট। 5মিনিট পর রেডি নিরামিষ কুমড়োর ছক্কা। ভাত, রুটি, লুচি বা পরোটা সবার সাথে দারুণ জমে যায়।
Keywords
Similar Recipes
More Recipes










মন্তব্যগুলি (12)