নিমকি (nimki recipe in Bengali)

নিমকি আমাদের প্রিয় চায়ের সঙ্গী।। ছোট বেলায় রথের মেলাতে জিলাপী,নিমকি,বাদাম ভাজা আরও কত কি বিক্রি হতো..কিন্তু এই বার তা ব্যতিক্রম।। তাই বাড়িতেই বানিয়ে ফেলা যায় সহজেই এই বাজার চলতি মাসালাদার নিমকি।।
নিমকি (nimki recipe in Bengali)
নিমকি আমাদের প্রিয় চায়ের সঙ্গী।। ছোট বেলায় রথের মেলাতে জিলাপী,নিমকি,বাদাম ভাজা আরও কত কি বিক্রি হতো..কিন্তু এই বার তা ব্যতিক্রম।। তাই বাড়িতেই বানিয়ে ফেলা যায় সহজেই এই বাজার চলতি মাসালাদার নিমকি।।
রান্নার নির্দেশ সমূহ
- 1
ময়দা,চিনি,নুন,কালো জিরে,তেল সব মিশিয়ে নিন ভালো করে।।
- 2
হাতে করে কিছুটা ময়দা চেপে দেখুন শক্ত ঢেলা হচ্ছে কিনা..অল্প অল্প জল দিয়ে শক্ত করে মন্ড মাখুন
- 3
ভেজা কাপড় দিয়ে ১৫ মিনিট চাপা দিয়ে রাখুন
- 4
১৫মিনিট বাদে কাপড় সরিয়ে ভালো করে একবার মেখে একটা বড়ো রুটির মতো পাতলা করে বেলে নিন
- 5
একটা ছুরি দিয়ে লম্বা করে কেটে নিন নিচের ছবির মতো
- 6
আড়াআড়ি আবার কেটে নিন
- 7
সব আলাদা করে নিন
- 8
কড়াই তে তেল গরম করে ভেজে নিন বাদামি রঙের করে
- 9
চা এর সাথে খাওয়ার আগে একটু চাট মসলা ছড়িয়ে দিলেই তৈরি নিমকি।
Keywords
Similar Recipes
More Recipes
- চিঁড়ের পোলাও (chirer polau recipe in Bengali)
- চায়ের সাথে আলুর চপ। (chayer sathe aloor chop recipe in Bengali)
- আলুর খাস্তা কচুরি (alur khasta kochuri recipe in Bengali)
- কুরকুরি পাস্তা নমকিন (kurkuri pasta namkeen recipe in Bengali)
- রুই মাছের ঝোল ঝাল আলু বেগুন দিয়ে (rui maacher jhol aloo begun diye recipe in Bengali)














মন্তব্যগুলি (7)
Dekhe comments ar bhalo lagle onusoron rekho.🍊