স্টাফড্ উচ্ছের মটর ডাল (Stuffed Uccher Motor Dal recipe in Bengali)

@M.DB @Mohua_19
স্টাফড্ উচ্ছের মটর ডাল (Stuffed Uccher Motor Dal recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথম মটর ডাল সেদ্ধ করে নিলাম। পুর তৈরি করে রাখলাম। সাদা সরষে আর শুকনো লঙ্কা ফোরণের জন্য রাখলাম।
- 2
এরপর উচ্ছে গুলো দুফালি করে কেটে, বীজ গুলো বের করে নিয়ে তার মধ্যে পুর গুলো দিয়ে বেসনের গোলার মধ্যে ডুবিয়ে নিয়ে ভালো করে চেপে দিয়ে ভেজে নিলাম। সরষের তেলে ভাজলাম ঢিমে আঁচে। এরপর ওই তেলে ফোড়ন দিলাম সাদা সরষে আর শুকনো লঙ্কা।
- 3
ফোড়ন দিয়ে ওর মধ্যে সেদ্ধ করে রাখা মটর ডাল ঢেলে দিলাম। তার মধ্যে দিলাম আদা বাটা, নুন, মিস্টি । ২/৩ মিনিট ফোটার পর ভেজে রাখা উচ্ছের স্টাফ দিয়ে দিলাম। আর কিছুক্ষন মাঝারি আঁচে ফোটার পর ঘি ঝরিয়ে পাত্রে ঢেলে নিলাম। গরম ভাতে খেতে দারুন লাগে।
Keywords
Similar Recipes
More Recipes
- চিঁড়ের পোলাও (chirer polau recipe in Bengali)
- চায়ের সাথে আলুর চপ। (chayer sathe aloor chop recipe in Bengali)
- আলুর খাস্তা কচুরি (alur khasta kochuri recipe in Bengali)
- ময়দার খাস্তা লুচি(maidar khasta luchi recipe in bengali)
- রুই মাছের ঝোল ঝাল আলু বেগুন দিয়ে (rui maacher jhol aloo begun diye recipe in Bengali)
https://cookpad.wasmer.app/in-bn/recipes/13143413











মন্তব্যগুলি (4)