কার্ডি ব্ল্যাক চানা (Curdy Black Chana recipe in Bengali)
#তেঁতো/টক
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে ছোলা ধুয়ে ২-৩ ঘণ্টা ভিজিয়ে রেখে কুকারে ভালো করে সিদ্ধ করে নিতে হবে।
- 2
তারপর ছোলার জল ঝরিয়ে ঠান্ডা করে হাত দিয়ে বা কোনো চামচের পেছন দিয়ে চেপে চেপে আধ ভাঙ্গা করে নিতে হবে।
- 3
এরপর একটা পাত্রে বেসন, টক দই,লবণ আর সমস্ত গুঁড়ো মশলা একত্রে মিশিয়ে নিয়ে দেড় কাপ জল দিয়ে মিশ্রণ বানিয়ে নিতে হবে।
- 4
এরপর প্যানে তেল গরম করে গোটা জিরে, কাচা লঙ্কা ও কারি পাতা ফোড়ন দিয়ে সুগন্ধ ছাড়লে ভেঙ্গে রাখা ছোলা গুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে।
- 5
তারপর মশলা ও টকদই আর বেসনের মিশ্রণ টা ঢেলে দিতে হবে। এবং ফুটে না না আসা পর্যন্ত অনবরত নাড়তে থাকতে হবে।এবং ৮-১০ মিনিট কম আঁচে ফোটাতে হবে। না হলে বেসনের কাঁচা গন্ধ থেকে যাবে। এরপর গ্রেভি টা বেশ ঘনো হয়ে এলে নামিয়ে নিয়ে ভাতের পাতে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/13287471















মন্তব্যগুলি (9)