এগ পনির পিজ্জা উইদাউট ওভেন(egg paneer pizza without oven)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে ময়দা,বেকিংপাউডার, বেকিং সোডা, ও লবণ দিয়ে ভালো করে মিশিয়ে দই দিয়ে মেখে একটি ডো বানিয়ে নিয়েএকটি ভিজে কাপড় উপর থেকে চাপা দিয়ে রেখে দিতে হবে।
- 2
অন্যদিকে একটি পাত্রে ১ টেবিল চামচ দই,জিরের গুঁড়ো,লঙ্কাগুঁড়ো, হলুদ,সামান্য লবণ ও সাদা তেল মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে।ফেটিয়ে নেওয়ার পর ওর মধ্যে পনির কুচি গুলো মিশিয়ে ম্যারিনেট করে রাখতে হবে কিছুক্ষন।
- 3
কড়াইতে সামান্য তেল দিয়ে তাতে রসুন বাটা ফোড়ন দিয়ে তাতে পনির গুলোকে দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে।পনিরের সাথে মশলাটা ভালো মিশে গেলে নামিয়ে নিতে হবে।
- 4
এবার ডো টা কে সমান ভাগ করে নিতে হবে। তারপর একটু মোটা করে বেলে একটি কাটা চামচ এর সাহায্যে রুটিটা ছিদ্র করে হালকা কড়াইয়ে দুই পিঠ সেঁকে নিতে হবে।
- 5
এবার ওই রুটির গায়ে ভালো করে পিজা সস মাখিয়েো তার ওপর চিলিফ্লেক্স ছড়িয়ে পেঁয়াজ কুচি ছড়িয়ে দিতে হবে পেঁয়াজ কুচি দেবার পর পনির ও সেদ্ধ ডিম কুচি করে ছড়িয়ে হোয়াইট সস ও মরিচ গুঁড়ো ছড়িয়ে দিতে হবে।
- 6
এবার প্যানে সামান্য তেল ব্রাশ করে তার ওপর পিজ্জা টা বসিয়ে গ্যাসটাকে একদম লো করে ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে দশ মিনিট। মিনিট। তারপর প্যান থেকে নামিয়ে পরিবেশন করতে হবে এগ পনির পিজ্জা।
Keywords
Similar Recipes
More Recipes











মন্তব্যগুলি (2)