ভাপা ইলিশ/ সর্ষে ইলিশ (bhapa ilish/ sorse ilish recipe in Bengali)

ইবুক বিভাগ-১, অধিকাংশ বাঙালিরই চিরকালের ভালোবাসা হলো ইলিশ, এনাকে যা দিয়েই, যেভাবেই
রাঁধুন না কেন ইনি সেরার সেরা।তারওপর যদি হয় কাঁচা ইলিশের সর্ষের ভাঁপা তার তো আলাদাই মর্যাদা বাঙালি সমাজে।দেখে নিন তাহলে চটপট ইলিশ ভাঁপার রেসিপি।

রান্নার নির্দেশ সমূহ
- 1
মাছের টুকরো গুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে ৫ মিনিট মতো রেখে দিন।
- 2
তারপর মাছ গুলোকে সমস্ত বাটা মশলা, নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিন।
- 3
এবার কড়াই তে ১ চামচ সর্ষের তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে মাখানো মাছ গুলো দিয়ে চেরা কাঁচা লঙ্কা আর জল দিয়ে ঢাকা দিয়ে কম আঁচে ১০ মিনিট রান্না করলেই রেডি ভাঁপা ইলিশ। সবার শেষে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে গরম গরম ভাতের সাথে পরিবেসন করুন সর্ষে দিয়ে ভাঁপা ইলিশ।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (6)