চালের পায়েস (chal-er payes recipe in bengali)

#ebook2
#নববর্ষ
নতুন বছরের শুরুটা হয় আমার বাড়িতে পরমান্ন বা চালের পায়েস আমাদের বংশের দেবতাকে উৎসর্গ করে।তাই অন্যান্য নানা মিষ্টি আর খাবারের সাথে পায়েস টাও আগে আমার শাশুড়ি মা রাঁধতেন।তবে তিনি গত হবার পর থেকে এটা আমার দায়িত্বে...
সকাল বেলায় বেশ ভোরে উঠে স্নান সেরে নতুন কাপড় পড়ে আমি পায়েস রান্না করি.....তবে শাশুড়ি মায়ের রেসিপিতে আমি পায়েস রান্না করি না।আমার মায়ের রেসিপি ফলো করেই এই পায়েস আমি রান্না করি

রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে দুধ জ্বাল দিয়ে নিতে হবে
- 2
এক কাপ দুধ আলাদা করে নিয়ে তাতে চিনি/ মিশ্রি ভিজিয়ে গুলে নিতে হবে
- 3
গুলে গেলে দুধ ছেঁকে নোংরা ফেলে দিতে হবে।ওই দুধটা আলাদা রাখতে হবে।
- 4
বাকী দুধ আঁচে বসিয়ে এতে এলাচ টা ফাটিয়ে দিতে হবে আর তেজপাতা দিতে হবে
- 5
দুধ ফুটতে শুরু করলে আঁচ কমিয়ে চাল ধুয়ে এতে দিতে হবে।
- 6
সমানে নাড়তে হবে।না হলে তলাতে লেগে যেতে পারে
- 7
চাল সেদ্ধ হয়ে গেলে একেবারে দুধের সাথে মিশে যাবে যখন তখন চিনি/মিশ্রি গোলা দুধ টা পায়েসে মেশাতে হবে।
- 8
এর পরে আরও দু মিনিট ফোটাতে হবে এবং ঘি দিতে হবে এতে
- 9
এই সময় ড্রাইফ্রুটস গুলোও মিশিয়ে দিতে হবে
- 10
বেশ ঘন হলে আঁচ বন্ধ করে গোলাপ জল দিয়ে ঢাকা দিয়ে ঘরের তাপমাত্রায় ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
- 11
এবারে বাটিতে করে পরিবেশন করতে হবে উপরে নিজের ইচ্ছা মত কিছু গোটা ড্রাইফ্রুটস সাজিয়ে
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (8)