চিতল মাছের মুইঠ্যা (chital macher muitha recipe in Bengali)

চিতল মাছের মুইঠ্যা (chital macher muitha recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে প্রথমে চিতল মাছের পিঠের দিকে ফ্লেশগুলোকে ছাড়িয়ে নিয়ে,আলু সিদ্ধ জিরেগুঁড়ো,কাঁচা লঙ্কা বাটা, নুন হলুদ,এক চামচ কালো জিরে,এক চামচ রসুন বাটা, এক চামচ আদা বাটা, দিয়ে ভালো করে মাখতে হবে তার পরে সেটাকে গোল গোল বলের আকার দিয়ে ফুটন্ত জলের দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এরপরে ওই সেদ্ধ বলগুলোকে একটু ঠাণ্ডা করে সরষের তেল করার কড়াই তে গরম করে সেটা ভেজে তুলে রাখতে হবে।
- 2
এরপরে ভাজা বলগুলোকে একটা পাত্রে উঠিয়ে রেখেছিলাম এবং উইফে গরম সরষের তেলের ভিতরে আমরা তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ফোন দিলাম দিয়ে যদি আপনারা চান আলু দিতে পারেন টুকরো টুকরো করে না চাইলে না দিতে পারেন আমি এখানে দিইনি। তেলে শুকনো লঙ্কা ফোরনের মধ্যে আমি দিয়ে দিলাম বাকি আদা বাটা,কাঁচা লঙ্কা বাটা, একটা বড় টমেটো পেস্ট,দু'চামচ জিরেগুঁড়ো,ধনেগুঁড়ো নুন হলুদ এবং পরিমাণমতো চিনি দিয়ে ভালো করে কষিয়ে তেল ছেরে তার মধ্যে দিয়ে দিলাম ওই মুইঠা বলগুলো ফুটানো গরম জল।এরপর আমরা ঝোলটা ফুটতে দেবো মিনিট পাঁচে ।
- 3
এরপর ওই ফুটন্ত ঝোলে আমরা ভেজে রাখা মুইঠা গুলো দিয়ে দিলাম আচ কমিয়ে মুইঠা গুলো দিয়ে দিলাম 10 মিনিট এরপর ঢাকা খুলে এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ধীমে আচে ফুটালাম দুমিনিট। এরপর গরম গরম সার্ভ করব ফ্লেল্ম টা বন্ধ করে
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি (5)