ভোগের থালি খিচুড়ি পায়েস (Bhoger khichuri payesh recipe in Bengali)

#ebook2 বাংলা নববর্ষের
নববর্ষের মানে নতুন বছর শুরু তাই ভগবানের আরাধনা ভোগ দিয়ে শুরু নতুন বছর
ভোগের থালি খিচুড়ি পায়েস (Bhoger khichuri payesh recipe in Bengali)
#ebook2 বাংলা নববর্ষের
নববর্ষের মানে নতুন বছর শুরু তাই ভগবানের আরাধনা ভোগ দিয়ে শুরু নতুন বছর
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে খিচুড়ি জন ফুলকপি, মটরশুটি ভেজে নিতে হবে, এবার কড়াইতে তেল গরম করে জিরে, লঙ্কা, তেজপাতা ফোঁড়ন দিয়ে, আদা বাটা দিয়ে কষে ডালটা দিয়ে ভেজে নিতে হবে, এবার চাল দিয়ে জল পরিমান মতো দিয়ে সেদ্ধ করে নিতে হবে,
- 2
তারপর চাল ডাল সেদ্ধ হয়ে এলে নুন হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে ফুলকপি, মটর ভাজা দিয়ে নেড়ে, একটু ফুটিয়ে ঘি, গরমমসলা দিয়ে নামিয়ে নিলে রেডি ভোগের খিচুড়ি.
- 3
পায়েসের করার জন প্রথমে দুধ গরম করে, ওর মধ্যে চাল এলাচ দিয়ে সেদ্ধ করে নিতে হবে, তারপর কড়াইতে ঘি গরম করে কাজু কিসমিস ভেজে নিতে হবে,চাল সেদ্ধ হয়ে এলে চিনি, কাজু কিসমিস দিয়ে নেড়ে ঘন হয়ে এলে নামিয়ে নিতে হবে, রেডি চালের পায়েস,
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (7)