তন্দুরি দুধ চা (tandoori doodh chaa recipe in bengali)

দুধ চা
চা এমন একটা পানীয়,যা সকাল বিকাল অন্তত দুবেলা আমাদের লাগবেই।বৃষ্টির দিন হোক আর কনকনে ঠান্ডা এক কাপ দুধ চা শরীর ও মনকে সতেজ করে তোলে।আমি আজকে যেই চায়ের রেসিপি শেয়ার করছি, সেটা হল তন্দুরি দুধ চা।মাটির ভাঁড় পুড়িয়ে বানানো হয় এটা,যাতে মাটির গন্ধটা চায়ের মধ্যে পাওয়া যায়।মাটির ভাঁড়ে দুধ চা খাওয়ার মজাটাই আলাদা।

রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে মাটির ভাঁড়টাকে ভালো ভাবে ধুয়ে একটু শুকিয়ে তারপর অল্প আঁচে ভালো মতো উলটে পালটে চারপাশ সেঁকে নিতে হবে।
- 2
এখন একটা পাত্রে জল বসিয়ে একটু ফুটে উঠলে ওর মধ্যে চিনি, চাপাতা, আদা কুচি দিয়ে ভালো ভাবে ফুটিয়ে ওর মধ্যে লিকুইড দুধ দিয়ে আরো কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে।
- 3
এবার মাটির ভাঁড়টাকে গরম অবস্থাতেই অন্য একটা পাত্রে অল্প আঁচে বসিয়ে, ওর মধ্যে চা ঢেলে দিতে হবে।গরম চা গরম ভাঁড়ে ঢাললে চা ফুটে উঠে উথলে পড়বে পাত্রে।এই ভাবেই চা টাকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর ছাকনি দিয়ে ছেকে নিতে হবে কাপে বা ভাঁড়ে। সুন্দর একটা মাটির গন্ধ পাওয়া যায় চা টাতে,খেতেও ভীষণ ভালো লাগে এই তন্দুরি চা।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (6)