পার্সের তেল ঝাল (Parsher tel jhal recipe in Bengali)

#ebook2
পার্শে মাছের মসলাদার একটি ঝালের রেসিপি যা সাদা ভাতের সাথে সাইড ডিস হিসেবে মাছের এই পদটি খুবই ভালো লাগবে।
পার্সের তেল ঝাল (Parsher tel jhal recipe in Bengali)
#ebook2
পার্শে মাছের মসলাদার একটি ঝালের রেসিপি যা সাদা ভাতের সাথে সাইড ডিস হিসেবে মাছের এই পদটি খুবই ভালো লাগবে।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে মাছ পরিষ্কার করে ছাড়িয়ে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে।
- 2
আলু এবং বেগুন পাতলা করে টুকরো করে কেটে নিতে হবে।
- 3
এবার মাঝে অল্প পরিমাণ এ নুন এবং হলুদ গুঁড়ো মাখিয়ে সর্ষের তেলে ভেজে তুলে রাখতে হবে।
- 4
ওই একই তেলে গোটা কালোজিরে এবং চেরা কাঁচা লঙ্কা ফোঁড়ন দিয়ে হালকা সুগন্ধি বেরোনো পর্যন্ত ভেজে নিতে হবে।
- 5
ফ্রম থেকে সুগন্ধি বেরোলে তাতে টমেটো কুচি এবং আলু দিয়ে ভালো করে ভেজে নিতে হবে টমেটো নরম হয়ে যাওয়া পর্যন্ত।
- 6
টমেটো নরম হয়ে এলে তাতে বেগুন গুলো দিয়ে আরও 1 থেকে 2 মিনিট মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে।
- 7
সবজি ভাজা হলে তাতে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো এবং স্বাদমতো নুন দিয়ে কষিয়ে নিতে হবে ভালো করে।
- 8
সমস্ত টা কষানো হয়ে গেলে পরিমাণমতো জল দিয়ে ঢাকা দিয়ে ফোটাতে হবে সবজি গুলো মোটামুটি সেদ্ধ হয়ে আসা পর্যন্ত।
- 9
সবজি মোটামুটি সেদ্ধ হয়ে এলে তাতে ভাজা মাছ এবং চিনি দিয়ে মিডিয়াম আঁচে আবারও ফুটিয়ে নিতে হবে ঝোল মোটামুটি গামাখা হয়ে আসা পর্যন্ত।
- 10
ঝোল গামাখা মত হলে এবং সাইড থেকে তেল ছেড়ে এলে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে ভাতের সাথে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (28)