মার্বেল সিঙ্গারা (Marbel singara recipe in Bengali)

#ভাজার রেসিপি সিঙ্গারার আর বিবরণ দেবার দরকার নাই, তাও যদি এত কিউট ছোটো ছোটো সিঙ্গারা হয়।চলুন ঝটপট করা যাক।বিকালে চায়ের সাথে গরম গরম পরিবেশন করুন।
মার্বেল সিঙ্গারা (Marbel singara recipe in Bengali)
#ভাজার রেসিপি সিঙ্গারার আর বিবরণ দেবার দরকার নাই, তাও যদি এত কিউট ছোটো ছোটো সিঙ্গারা হয়।চলুন ঝটপট করা যাক।বিকালে চায়ের সাথে গরম গরম পরিবেশন করুন।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে ময়দা তে নুন,তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে।ময়দা ঝুরো ঝুরো হলে তাতে ১/৪ কাপ জল দিয়ে মেখে একটা টাইট খামির তৈরি করে নিতে হবে। ভিজে কাপড় দিয়ে ২০-২৫ মিনিট অবশ্যই ঢেকে রাখতে হবে।
- 2
পুর করার জন্য কড়াই তে তেল দিয়ে তাতে পিয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে,পিয়াজ লাল হয় এলে তাতে সব মশলা দিয়ে অল্প নাড়াচাড়া করে আলু গুলো হাতে করে অধাভাঙ্গা করে দিয়ে দিতে হবে। এবার পরিমাণমতো নুন,আর ধনেপাতা কুচি দিয়ে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করার পর নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিন।
- 3
এরপর ময়দার খামির কে আরো ১-২ মিনিট মতো মথে নিন, এবার ছোটো ছোটো ভাগে ভাগ করে নিন।মার্বেল সিঙ্গারা খুব ছোটো ছোটো হয়।আপনি আপনার পছন্দমত সাইজের করতে পারেন।
- 4
এবার একটা ময়দার বল নিয়ে লম্বাটে করে বেলে নিন। মাঝ বরাবর কেটে নিন।১ টা বল থেকে দুটি সিঙ্গারা হবে।
- 5
একটা রুটি নিয়ে কেটে নেওয়া বরাবর জল লাগাতে হবে এরপর সিঙ্গারা আকারে করে নিতে হবে। এটা লিখে বোঝানো একটু কঠিন।ছবি দেখে বুঝতে পারলে খুব খুশি হব।
- 6
এরপর মাঝে পুর দিয়ে দিন,মাথার দিকে জল দিয়ে চেপে দিলেই সিঙ্গারা হলে যাবে।
- 7
সব সিঙ্গারা তৈরি হয়ে গেলে কড়াই এ অল্প আঁচে তেল অল্প গরম করে তাতে সিঙ্গারা ছেড়ে দিন।উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে।এক ব্যাচ ভাজতে ১৫-১৮ মিনিট অবদি সময় লাগবে।
- 8
গরম গরম পরিবেশন করুন কেচাপ বা চায়ের সাথে মিনি সিঙ্গারা।
Keywords
Similar Recipes
More Recipes

















মন্তব্যগুলি (9)