মাছের মাথা দিয়ে মুগ ডাল(Macher matha diye moog dal recipe in Bengali)

#দৈনন্দিন রেসিপি
আমাদের বাড়িতে প্রতিদিন কোন না কোন ডাল হয়. আজকে মাছের মাথা দিয়ে মুগ ডাল হয়েছে.
মাছের মাথা দিয়ে মুগ ডাল(Macher matha diye moog dal recipe in Bengali)
#দৈনন্দিন রেসিপি
আমাদের বাড়িতে প্রতিদিন কোন না কোন ডাল হয়. আজকে মাছের মাথা দিয়ে মুগ ডাল হয়েছে.
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে মাছের মাথা গুলো কে টুকরো করে নিতে হবে. লবণ হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দিতে হবে. কড়াইতে তেল দিয়ে মাছের মাথা গুলো ভেজে নিতে হবে. আবার মাছের মাথাটা আগে ভেজেও পরে টুকরো করা যায়.
- 2
কড়াইতে 1 টেবিল চামচ তেল দিয়ে ডাল হালকা করে ভেজে নিতে হবে. এরপর এক 1-1/2 গ্লাস জল আর লবণ দিয়ে ডাল সেদ্ধ করতে হবে. জল শুকিয়ে গেলে ডাল টা একটু ঘেঁটে নিয়ে আরো এক মগ জল দিতে হবে. হলুদ কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে. ডাল ফুটতে দিতে হবে. মাছের মাথা গুলো দিতে হবে,এরপর সামান্য একটু চিনি দিতে হবে.
- 3
এবার একটি পাত্রে 2 -3টেবিল চামচ তেল দিয়ে গোটা জিরে তেজপাতা গোটা শুকনো লঙ্কা ফোঁড়ন দিতে হবে. ফোরনের গন্ধ বের হলে আদাবাটা দিয়ে দিতে হবে. 1 মিনিটের মত ভাজা ভাজা হলে ডাল দিয়ে দিতে হবে. এবার ভাজা জিরা গুঁড়ো দিয়ে দু মিনিট রেখে নামিয়ে নিতে হবে.
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes







মন্তব্যগুলি (5)