আমড়া খেজুরের চাটনি(aamra khejurer chatni recipe in Bengali)

শেষ পাতে চাটনি প্রায় সবারই প্রিয়। তাই আজ আমড়া খেজুরের চাটনি এই রেসিপিটি আপনাদের জন্য নিয়ে এসেছি। খেতে বেশ টক মিষ্টি হালকা ঝালের এই চাটনি বাড়ির ছোটখাটো অনুষ্ঠানে করা যেতেই পারে। তাহলে দেখে নেওয়া যাক আমড়া খেজুরের চাটনি কি করে বানিয়ে নেবো।

রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমেই আমড়া গুলো পাতলা করে কেটে নেবো। এরপর কড়া তে 1 টেবিল চামচ সরষে তেল গরম করে সরষে ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কেটে রাখা আমড়া গুলো দিয়ে দেবো। 2-3 মিনিট মাঝারি আঁচে ভেজে নেবো।
- 2
এবার হলুদ ও স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভেজানো খেজুর এতে যোগ করবো, 1-2 মিনিট নেড়ে ভেজানো কিসমিস দিয়ে দেবো, সব কিছু একসাথে ভালো করে নেড়ে 1/2 কাপ মতো জল দিয়ে, 7-10 মিনিটের জন্য ঢেকে দেবো।
- 3
এবার ঢাকা খুলে আমড়া সেদ্ধ হলে 1কাপ চিনি ও 1/2 চা চামচ কাশ্মিরী লঙ্কার গুঁড়ো যোগ করবো, ইচ্ছে হলে সামান্য জল দেওয়া যেতে পারে, 3-4 মিনিট নেড়ে গ্যাস অফ করে দেবো। চাটনি নামিয়ে পরিবেশন করার পাত্রে ওপর থেকে চিলি ফ্লেক্স ছড়িয়ে সাজিয়ে নিলেই একদম তৈরি আমড়া খেজুরের চাটনি।
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (7)